সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

দোয়ারাবাজারে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৯:০২:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৯:০২:৩৮ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ
দোয়ারাবাজার প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে তিনি উপজেলার নরসিংপুর ও ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের চৌমুহনীবাজারসহ বিভিন্ন গ্রাম ও বাজারে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগকালে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন, আঞ্চলিকতার টানে উত্তর সুরমার মানুষ আমাকে ভালোবাসে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি জনগণের ভোটে বিজয়ী হবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি আরও বলেন, বেকারত্ব দূর করতে দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। আত্মপ্রত্যয়ী যুবকদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। নির্বাচিত হলে আমার প্রথম কাজই হবে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি। জাহাঙ্গীর আলম জানান, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার নাজুক যোগাযোগব্যবস্থা দ্রুত উন্নয়নের উদ্যোগ নেবেন তিনি। গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ