সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

সুনামগঞ্জ বনাম শাল্লা একাডেমি’র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৯:১১:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৯:১১:৩০ পূর্বাহ্ন
সুনামগঞ্জ বনাম শাল্লা একাডেমি’র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: শাল্লা উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকালে শাল্লা ফুটবল একাডেমি স্থানীয় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ম্যাচের আয়োজন করে। এতে অংশগ্রহণ করে সুনামগঞ্জ ফুটবল একাডেমি বনাম শাল্লা ফুটবল একাডেমি। সুন্দর সুশৃঙ্খল এই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ফুটবল প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিসিবির পরিচালক রেজওয়ানুল হক রাজা, শাল্লা উপজেলা বিএনপি’র আহ্বায়ক সিরাজুল ইসলাম, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল। খেলা পরিচালনায় ছিলেন শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালিপদ রায় এবং সহকারী পরিচালক সৈকত মিয়া ও চপল দাশ। যৌথভাবে ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন বাদল তালুকদার ও আলেক মিয়া। খেলা শেষে সম্মানসূচক সুনামগঞ্জ ফুটবল একাডেমির অধিনায়ক কল্লোল তালুকদারের নিকট গোল্ড মেডেল তুলে দেন শাল্লা ফুটবল একাডেমি। পরবর্তীতে সুনামগঞ্জ ফুটবল একাডেমির পক্ষ থেকে শাল্লা ফুটবল একাডেমিকে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রীতিম্যাচ খেলার অনুরোধ জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ