সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

তাহিরপুরে শেখ কামাল পাশা স্মৃতি প্রাথমিক বৃত্তি পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:৩২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৮:৩৪:০৪ অপরাহ্ন
তাহিরপুরে শেখ কামাল পাশা স্মৃতি প্রাথমিক বৃত্তি পুরস্কার বিতরণ
স্টাফ রিপোটার::
সুনামগঞ্জ সুনামগঞ্জের তাহিরপুরে শেখ কামাল পাশা স্মৃতি প্রাথমিক বৃত্তি ২০২৪ পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার তুলে দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোলেমান মিয়া।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জুনাব আলী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, শেখ কামাল পাশা স্মৃতি কল্যান ট্রাস্ট সভাপতি শেখ শফিকুজ্জামান, সদর ইউনিয়ন পরিষদ সদস্য শফিকুল ইসলাম,তোজাম্মিল হক নাসরুম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-অভিভাবক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মোট ৪৯ জন শিক্ষার্থীকে শেখ কামাল পাশা স্মৃতি বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুল ২৪ ও সাধারণ বৃত্তি পেয়েছে ২৫ জন। শেখ কামাল পাশা স্মৃতি কল্যান ট্রাস্ট সভাপতি শেখ শফিকুজ্জামান জানান, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা প্রসার বিস্তার করে এবং লেখা পড়ায় আরও আগ্রহী করতে আমাদের এই কায্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। এর মাধ্যমেই আমার ভাই কামাল পাশা সবার মাঝে বেচেঁ থাকবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ