সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে স্মরণসভা

ফজলুল হক সেলবর্ষী ছিলেন অগ্নিযুগের বিপ্লবী সাংবাদিক

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৭:৫০:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৭:৫৩:৪১ পূর্বাহ্ন
ফজলুল হক সেলবর্ষী ছিলেন অগ্নিযুগের বিপ্লবী সাংবাদিক ছবি: বক্তব্য রাখছেন লেখক কবি ও গবেষক ইকবাল কাগজী
স্টাফ রিপোর্টার::
অবিভক্ত বাংলার বিপ্লবী সাংবাদিক ও ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ ফজলুল হক সেলবর্ষীর ৫৭তম মৃত্যুবার্ষিকী পালন করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শহরের পৌরবিপণিস্থ সংগঠনের কার্যালয়ে বৃটিশবিরোধী আন্দোলনের নেতা ও সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন লেখক গবেষক ইকবাল কাগজী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, বর্তমান কমিটির সহ-সভাপতি সেলিম আহমেদ তালুকদার, সাবেক সহসভাপতি শাহজাহান চৌধুরী, সালেহিন চৌধুরী শুভ, প্রভাষক দুলাল মিয়া, শিক্ষক সাজাউল হক, প্রভাষক উসমান গণি, সাংবাদিক জিয়াউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ফজলুল হক সেলবর্ষী ছিলেন অগ্নিযুগের বিপ্লবী সাংবাদিক। তিনি বৃটিশবিরোধী আন্দোলনে লেখনির মাধ্যমে জাতিকে উদ্বুদ্ধ করেছেন। বক্তারা বলেন, সেলবর্ষী একটি চেতনার নাম। একটি আদর্শের নাম। ফজলুল হক সেলবর্ষীকে বৃটিশ সরকার একাধিকবার জেলে নিয়ে নির্যাতন করেছিল। তার রক্তে ছিল দেশপ্রেম ও দ্রোহ। তিনি ক্ষমতার সঙ্গে কখনো আপোস করেননি। ক্ষুরধার লেখনির মাধ্যমে তিনি জাতিকে পথ দেখিয়েছেন।
বক্তারা আরো বলেন, মহান এই বিপ্লবী সাংবাদিক তার নিজ জেলায় অনেকটা বিস্মৃত। নতুন প্রজন্ম তাকে চিনেনা। অথচ কাজী নজরুল ইসলাম, কাজী মোতাহের হোসেনসহ অগ্নিযুগের লেখক রাজনীতিবিদরা তাকে নিয়ে লিখেছেন। নজরুল তার ধূমকেতু পত্রিকায় বিপ্লবী লেখা ছাপিয়েছেন। তিনি আনন্দবাজার পত্রিকা, সংবাদ পত্রিকাসহ নানা পত্রিকায় কাজ করেছেন সুনামের সাথে। সম্পাদনা করেছেন আলোচিত একাধিক পত্রিকা। এই সুযোগ্য সাংবাদিক ও রাজনীতিকের জীবন ও কর্ম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলে শিকড়ের সঙ্গে আমাদের সেতুবন্ধন গড়ে ওঠবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী