সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

ধর্মপাশায় বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৮:০৫:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৮:০৫:২৯ পূর্বাহ্ন
ধর্মপাশায় বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘জাতির মুক্তির সনদ’ ৩১ দফা বাস্তবায়ন এবং পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে ধর্মপাশায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় সেলবরষ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বনগাবী গ্রামে বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (২২৪) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ স¤পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আনিসুল হকের পক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুকন উদ্দিন। সাধারণ সম্পাদক বকুল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো। প্রধান বক্তা ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য আফজাল হোসেন স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মাদ আলী, যুগ্ম আহ্বায়ক আবু তাহের সোনা মিয়া, ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক, হামিদুল ইসলাম রতন, অহিদুল ইসলাম, নাসির উদ্দিন, মোখলেছুর রহমান, ছাদেক তালুকদার ও হাফিজ উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা কৃষক দলের সহ-সভাপতি দোলোয়ার হোসেন দুলাল, সহ-সাংগঠনিক স¤পাদক আমিন দোজা আহমদ, শোয়েব আহম্মদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য রনি তালুকদার, মো. জুবায়ের হোসেন, সেলবরষ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোকাদ্দিছ মিয়া, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাকিবুর রহমান, আজিজুল হক, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল ইসলাম তপু প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক