সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সংসদ সদস্য নির্বাচিত হলে ধারারগাঁও-হালুয়ার ঘাট ব্রিজ নির্মাণ হবে প্রথম কাজ : ব্যারিস্টার আবিদুল হক

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৮:১৭:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৮:১৭:১১ পূর্বাহ্ন
সংসদ সদস্য নির্বাচিত হলে ধারারগাঁও-হালুয়ার ঘাট ব্রিজ নির্মাণ হবে প্রথম কাজ : ব্যারিস্টার আবিদুল হক
স্টাফ রিপোর্টার :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নে সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে ইউনিয়নের বেরীগাঁও স্কুল মাঠে এ সমাবেশ হয়। সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ ওসমান গণি’র সভাপতিত্বে এবং জেলা যুবদল নেতা অ্যাডভোকেট তৌহিদ আহমেদ চৌধুরী’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ। সমাবেশে জেলা বিএনপি নেতা সেলিম উদ্দিন ভুট্টো, অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, আব্দুল্লাহ আল নোমান, মঈনুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সুরমা ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন ওয়ার্ড থেকে খ- খ- মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আবিদুল হক আবিদ বলেন, সুরমার উত্তরপাড়ের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন এবং আমাদের দলকে যে সমর্থন দিয়েছেন - আমি তার জন্য কৃতজ্ঞ। দল থেকে ধানের শীষ প্রতীক পেলে ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয়ী হবো। তিনি আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে সুরমা নদীর ওপর ধারারগাঁও-হালুয়ারঘাট ব্রিজ নির্মাণই হবে আমার প্রথম কাজ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ