সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

শান্তিগঞ্জে ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ১২:১১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ১২:১১:৫৮ অপরাহ্ন
শান্তিগঞ্জে ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন শান্তিগঞ্জ থানার ধনপুর গ্রামের বাসিন্দা মো. জুয়েল মিয়া (৪০) এবং সুনামগঞ্জ সদর থানার মদনপুর গ্রামের বাসিন্দা মো. আফরোজ মিয়া (২৫)। সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানার ইকবালনগর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে জুয়েল মিয়া ও আফরোজ মিয়াকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন ডিবি পুলিশের এসআই তানজির আহামেদ। তার সঙ্গে ছিলেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন