সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা
ধারারগাঁও-হালুয়ারঘাট

প্রতিশ্রুতি নয়, সেতুর বাস্তবায়ন চাই

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ১২:১৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ১২:১৯:০৭ অপরাহ্ন
প্রতিশ্রুতি নয়, সেতুর বাস্তবায়ন চাই
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর উপর ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু নির্মাণ এখন আর কেবল স্থানীয় মানুষের “স্বপ্ন” নয় - এটি তাদের ন্যায্য অধিকার ও সময়ের দাবিতে পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে এই সেতুর আশা দেখিয়ে নির্বাচনী সময়গুলো পার করে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে সেতুটি আজও অনির্মিত। একটি সেতুর অভাবে জনভোগান্তির মাত্রা কয়েকগুণ বেড়ে যায়। গত শনিবার সুরমা ইউনিয়নের বেরীগাঁও স্কুল মাঠে এক সমাবেশে সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ বলেছেন- সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে এই সেতুটি নির্মাণ করা হবে তাঁর প্রথম কাজ। বক্তব্যটি রাজনীতির পরিচিত লাইন আপের মতো শোনালেও, তাতে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিধ্বনি আছে। কিন্তু আমাদের মূল প্রশ্ন হলো- প্রতিশ্রুতি দিয়ে প্রচারপত্রে রাখলেই কি হবে? এই ব্রিজটি “প্রথম কাজ” হিসেবে চিহ্নিত করার মানে হলো- এর জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ থাকা লাগবে। অর্থাৎ প্রশাসনিক কর্মপরিকল্পনার ভাষায় সুনির্দিষ্টতার নিশ্চয়তা দিতে হবে। আজকাল প্রতিশ্রুতির রাজনীতি মানুষ বিশ্বাস করে না। জনগণ এখন বাস্তব কাজ দেখতে চায়। আমরা চাই, ধারারগাঁও-হালুয়ারঘাট ব্রিজ হোক “ইলেকশনের বুলেট পয়েন্ট” নয়, হোক পলিসি-অ্যাকশন টেবিলের বাস্তব প্রজেক্ট। যেই আসুক-যেই জিতুক, যে দলেরই হোক, সেতুটি নির্মাণ হোক দ্রুত, টেকসই, দায়িত্বশীলভাবে। এবং শেষ কথা- সুরমার উত্তরপাড়ের মানুষ আর প্রতিশ্রুতি শুনতে চায় না, তারা সেতু বাস্তবায়ন চায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স