সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

শান্তিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ১১:২৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ১১:২৩:৫৮ অপরাহ্ন
শান্তিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১১ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. রাকিবুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সিলেটের জকিগঞ্জ এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে শান্তিগঞ্জে প্রবেশ করছে। এ তথ্যের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্সসহ শান্তিগঞ্জ বাজার পয়েন্টে অবস্থান নেন। পরে সন্দেহজনকভাবে জকিগঞ্জ থেকে আগত মাদক ব্যবসায়ী হোসেন আহমদ ওরফে সাদ্দাম হোসেনকে (৩৬) ডুংরিয়া সড়কের দিকে যাওয়ার পথে আটক করে তার কাছ থেকে ইয়াবার ওই চালান উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, ইয়াবাগুলো ডুংরিয়া গ্রামের হাফিজুর রহমানের। পরবর্তীতে পুলিশ আবারো অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে (৩১) গ্রেফতার করে। আটক হোসেন আহমদ ওরফে সাদ্দাম হোসেন সিলেটের জকিগঞ্জ থানার পীরের চক গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং হাফিজুর রহমান শান্তিগঞ্জ থানার ডুংরিয়া গ্রামের জমশেদ আলীর ছেলে। পুলিশ জানায়, তারা আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে সিলেট বিভাগের নানা এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী