সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

কেজাউড়ায় জায়গা নিয়ে বিরোধ দুই পক্ষের সংঘর্ষে আহত ২

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ১১:২৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ১১:২৮:৩৯ অপরাহ্ন
কেজাউড়ায় জায়গা নিয়ে বিরোধ দুই পক্ষের সংঘর্ষে আহত ২
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর (কেজাউড়া) এলাকায় জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে গত সোমবার দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধাসহ দুইজন আহত হয়েছেন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য অময়া বিশ্বাসকে পরে সিলেটে প্রেরণ করা হয়। আহতদের স্বজন রঞ্জিত বিশ্বাস বলেন, বাবার মৃত্যুর পর স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে প্রায় দেড় বছর আগে প্রতিপক্ষকে তাদের জায়গা বুঝিয়ে দেওয়া হয়। সোমবার সকালে বাড়ির পেছনের ফাঁকা জায়গায় বাগান করার উদ্দেশ্যে মাটি কাটতে গেলে প্রতিপক্ষ বাধা দেয় এবং এক পর্যায়ে মা ও ছোট ভাইয়ের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। অপরদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পক্ষের দিলীপ বিশ্বাস বলেন, জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। প্রাথমিকভাবে সীমা নির্ধারণ হলেও চূড়ান্ত ভাগ হয়নি। তারা আমাদের জায়গায় এসে বাগান করতে চাইলে বাধা দেওয়া হয়। তবে তিনি অময়া বিশ্বাসের গায়ে হাত তোলেননি বলে দাবি করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী সরস্বতী বিশ্বাস জানান, দীর্ঘদিনের জায়গা সংক্রান্ত এই বিরোধ থেকেই সোমবার সকালে দুই পক্ষ হাতাহাতিতে জড়ায়। এদিকে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি