সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
হুমকিতে ৬৪ প্রজাতি, অতিবিপন্ন ৯, বিপন্ন ৩০, সংকটাপন্ন ২৫ প্রজাতির মাছ

ধোপাজানে বালু উত্তোলন বন্ধের ঘোষণা ইতিবাচক উদ্যোগ

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ১১:৪৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ১১:৪৩:১৯ অপরাহ্ন
ধোপাজানে বালু উত্তোলন বন্ধের ঘোষণা ইতিবাচক উদ্যোগ
ধোপাজান-চলতি নদী থেকে বালু উত্তোলন বন্ধের ঘোষণাটি নিঃসন্দেহে অত্যন্ত প্রয়োজনীয় ও ইতিবাচক উদ্যোগ। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা - এটি শুধু একটি প্রশাসনিক নোট নয়; বরং গত আড়াই মাসে জনস্বার্থের চোখে দৃশ্যমান এক লুটপাটের সাক্ষ্যই আবার সামনে তুলে দিয়েছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন- নদীর বুক চিরে কোটি কোটি টাকার বালু উঠছে, কিন্তু থামানোর দায়িত্বে থাকা সংস্থাগুলো যেন নীরব দর্শক। ২০১৮ সাল থেকে আদালতের নির্দেশে নদীটির ইজারা বন্ধ ছিল। এরপরও, অবৈধভাবে বালু তোলা হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে প্রকাশ্য দিবালোকে যে লুট চলে এসেছে, তাতে শুধু পরিবেশই ক্ষতিগ্রস্ত হয়নি; বরং প্রশাসনের ভাবমূর্তি, আইনশৃঙ্খলা বাহিনী, এমনকি রাজনীতিবিদরাও জনগণের সন্দেহ-সমালোচনার মুখে পড়েছেন। এমন বাস্তবতায় জেলা প্রশাসনের এই ঘোষণা - সময়ের দাবি ছিলই। কিন্তু শুধু ঘোষণা যথেষ্ট নয়। সিলিকা বালু আন্তর্জাতিক মানের সম্পদ - এটি কেবল রাস্তা নির্মাণের সাধারণ ‘বালু’ নয়। এখানে সরকারি অনুমতি, টেন্ডার ও প্রযুক্তিগত যাচাই ছাড়া উত্তোলন মানে দেশের সম্পদ অপচয়, পরিবেশের অপূরণীয় ক্ষতি, স্থানীয় নদী-প্রকৃতির বিপর্যয় এবং সামাজিক অস্থিরতা। তাই প্রশাসনের ঘোষণার পর এখন আসল কাজ - গৃহীত এই সিদ্ধান্তের কঠোর বাস্তবায়ন নিশ্চিত করা। এখানে তিনটি জরুরি পদক্ষেপ সরকারের এখনই নেয়া প্রয়োজন- ১) বালু উত্তোলনের সকল যন্ত্রপাতি ও নৌযান অবিলম্বে নদী থেকে সরানো, ২) অবৈধ উত্তোলনের বিরুদ্ধে মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা কঠোরভাবে প্রয়োগ ও ৩) ধোপাজান নদীতে বৈজ্ঞানিক জরিপ করে বালুর প্রকৃতি, রিজার্ভ ও পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবেশ অধিদপ্তর - এই ত্রিশক্তির সমন্বিত অভিযান ছাড়া ধোপাজান নদীকে রক্ষা করা সম্ভব নয়। খবরের কাগজে সিদ্ধান্তের কথা বললেই নদী বাঁচে না, কার্যকর ফলাফল তখনই আসবে যখন মাঠে আমরা দেখব- বালু উত্তোলনের যন্ত্র থেমে গেছে, সিন্ডিকেটের পাহারা ভেঙে নিয়ন্ত্রণ নিয়েছে রাষ্ট্র। পরিবেশের স্বার্থে, জনস্বার্থে এবং দেশের স¤পদের স্বার্থে ধোপাজান নদীর এই অবৈধ লুট বন্ধ রাখা হোক ‘স্থায়ীভাবে’। শুধু বিপদের আশঙ্কায় কয়েকদিনের ‘ব্রেক’ নয়; বরং আইনের নীতিতে দৃঢ় অবস্থান নিয়ে রাষ্ট্র দেখাক- নদী, প্রকৃতি ও জনস্বার্থ এই তিনের সঙ্গে কোনো আপস নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী