সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা

দিরাইয়ে সহকারী শিক্ষকদের মানববন্ধন

  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৬:৩০:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৬:৩০:৩৩ পূর্বাহ্ন
দিরাইয়ে সহকারী শিক্ষকদের মানববন্ধন
দিরাই প্রতিনিধি :: সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডসহ তিন দফা দাবির বাস্তবায়নের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এই কর্মসূচি পালন করেন। সহকারী শিক্ষক সুজিত মিয়ার সভাপতিত্বে ও গুলজার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নরোত্তম রায়, রুহুল আমিন, মোমেনা সিদ্দিকা তাপসী, বকুল রায়, সানোয়ার হোসেন ইমন, আবুহেনা চৌধুরী, বিশ্বজিৎ দাস, সালিমুল হক, দেবেশ তালুকদার, বাবুল সরকার, অনিরুদ্ধ দাস প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনো সেই দাবিগুলো বাস্তবায়িত হয়নি। বক্তারা, ঢাকায় প্রাথমিকের শিক্ষকদের তিন দফা দাবী আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলা ও অমানবিক আচরণের প্রতিবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ