সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

বৈষম্যহীন দেশ গড়ে সবাই অধিকার নিশ্চিত করবেন তারেক রহমান,বিএনপির প্রার্থী আনিসুল হক

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ১২:২৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ১২:২৯:২৫ পূর্বাহ্ন
বৈষম্যহীন দেশ গড়ে সবাই অধিকার নিশ্চিত করবেন তারেক রহমান,বিএনপির প্রার্থী  আনিসুল হক
স্টাফ রিপোর্টার:: তারেক রহমান বাংলাদেশের শাসন ব্যবস্থায় নতুনত্ব আনতে,শৃংখলা বজায় রাখতে,শান্তি প্রতিষ্টিত করতে এবং জনগনের সকল সুযোগ সুবিধা আদায়ের জন্য ৩১ দফা বাস্তবায়নে কাজ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত সংসদীয় আসন ২২৪ সুনামগঞ্জ ১ আসনের প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক,জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আনিসুল হক। তিনি আরও বলেন,বৈষম্যহীন দেশ গড়ে সবার অধিকার নিশ্চিত করবেন তারেক রহমান। আর নারী কর্মসংস্থান,শিক্ষা, নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখবে বিএনপি ক্ষমতায় গেলে। তাই নারী ভোটারদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই। তিনি মঙ্গলবার দিনভর ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বাগলী বাজারে উঠান বৈঠক কথা গুলো বলেন। তিনি বলেন,আগামী নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হবেন। এই দেশে হবে বৈষম্যহীন, এখানে সবাই সবার অধিকার পাবে তার নিশ্চিত করবেন তারেক রহমান। সুশাসন,শান্তি,সুশৃঙ্খল দেশ আর উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দেবার আহবান জানিয়েছেন। এর পূর্ব উত্তর বড়দল ইউনিয়নের একতা বাজারসহ বিভিন্ন গ্রামে নারীদের সাথে উঠান করেন। উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আয়নাল হক মেম্বারের সঞ্চালনায় আনিসুল হক আরও জানান,সীমান্ত এলাকা ও হাওর পাড়ের মানুষদের আর পিছনে ফিরে থাকাতে হবে না,যা করলে উন্নয়ন হবে,আপনাদের সুবিধা হবে তারেক রহমানের হাত ধরে সব হবে। এ সময় উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থক গনসহ সর্ব স্থরের মানুষ জন উপস্থিত ছিলেন। সবাই দাবী করেন, সৎ যোগ্য পরিশ্রমী এবং যাকে বন্যা,করোনা, দূর্যোগ সহ সব সময় পাশে পেয়েছে, অর্থ শ্রম আর সময় দেন তেমন ব্যক্তি আনিসুল হক। যাকে বিএনপি ভারপ্রাপ্ত্য চেয়ারম্যান তারেক রহমান বিএনপি প্রার্থী আনিসুল হককে নির্বাচিত করেছেন তাকে বিপুল ভোট বিজয়ী করবেন বলেও ঐক্য মত পোষন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ