সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি'

বিশ্বম্ভরপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত বারকি নৌকা,ড্রেজার মেশিন জব্দ

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ১২:৩৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ১২:৩৩:১৩ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত বারকি নৌকা,ড্রেজার মেশিন জব্দ
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ধোপাজান চলতি নদীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত বারকি নৌকা,ড্রেজার মেশিন,পাম্প, পাইপ জব্দ করা হয়েছে। মঙ্গলবার(১১ নভেম্বর) দুপুর ১২টা হতে বিকাল ৫ টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও টাস্কফোর্স ম্যাজিষ্ট্রেট মেরিনা দেবনাথ। জানা গেছে,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০" এর আওতায় উপজেলার ধোপাজান চলতি নদীতে ডলুরা আস্তানা ঘাট থেকে আদাং ঘাট পর্যন্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন বিশ্বম্ভরপুর থানা পুলিশের একটি দল, নৌ পুলিশ টিম, আনসারবাহিনীর সদস্যবৃন্দ এবং বিজিবি টিম। অভিযান চলাকালীন ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৫ টি বারকি নৌকা, ৮ টি ড্রেজার মেশিন, ৪ টি পাম্প ও ৫ টি পাইপ জব্দ করে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং ১ টি বারকি নৌকাসহ ৩ টি ড্রেজার মেশিন পানিতে ডুবিয়ে দেয়া হয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও টাস্কফোর্স ম্যাজিষ্ট্রেট মেরিনা দেবনাথ৷ তিনি জানান,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না,কঠোর ভাবে দমন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু