সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

পিআর, গণভোটের অজুহাত সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে :কলিম উদ্দিন আহমেদ মিলন

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৭:৫৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৭:৫৩:২১ পূর্বাহ্ন
পিআর, গণভোটের অজুহাত সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে :কলিম উদ্দিন আহমেদ মিলন
স্টাফ রিপোর্টার :: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ছাতক-দোয়ারায় বিএনপি শক্তিশালী ও ঐক্যবদ্ধ। দলীয় নেতাকর্মীদের শ্রম-ঘাম অতীতেও কাজে লেগেছে এবং আগামীতেও আপনাদের পরিশ্রম কাজে লাগবে। নির্বাচনের জন্য আপনাদেরকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করেন। আপনারা আমাকে নিয়ে দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার ফলেই দল আমাকে মনোনয়ন দিয়েছে। মনোনয়ন পেয়ে আমি আপনাদের কাছেই এসেছি। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। তিনি আরো বলেন, একটি দল রাজনীতির নামে দেশে বিভ্রান্ত চড়াচ্ছে। তারা পিআর, গণভোট ইত্যাদি নানা অজুহাত সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদেরকে ভোট দিলে তারা বেহেশত পাইয়ে দিবে এমন বক্তব্য দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। যারা এসব কাজ করছে তাদেরকে আপনারা ভোটের ব্যাপারে ‘না’ বলুন। এদের বুঝিয়ে দিন ধর্ম নিয়ে এতোদিন অপরাজনীতি করেছেন এখন দেশের মানুষ আর আপনাদের ধোঁকায় পড়বেনা। কলিম উদ্দিন আহমেদ মিলন মঙ্গলবার (১১ নভেম্বর) দিনব্যাপী দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ও নরসিংপুর ইউনিয়নের হকনগর বাজারে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ, ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ, মিছিল ও পথসভা করেছেন। তিনি বাংলাবাজার, বালিউরা বাজার, কলাউরা পয়েন্ট ও বাঁশতলা-হকনগর বাজারে বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসব পথসভা ও জনসংযোগ ও লিফলেট বিতরণে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামছুল হক নমু, হাজী আব্দুল বারী, উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, আতাউর রহমান এমরান, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য তানিমুল ইসলাম, শফি উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান তালুকদার, বাংলাবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক আমির হোসেন মেম্বার, মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইসমাইল আলী, নরসিংপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, জেলা যুবদলের শিল্প বিষয়ক স¤পাদক আব্দুল কাইয়ুম, দোয়ারাবাজার উপজেলা কৃষকদলের আহবায়ক ফরিদ উদ্দিন, যুবদলের আহবায়ক মাধব রায়, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম পাশা রিগেন, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল মালেক, সেলিম আহমদ, জুবায়ের আহমেদ মজুমদার, ডা. জহির উদ্দিন, ডা. আলম শিকদার, আব্বাছ মিয়া মেম্বার, যুবদল নেতা সুলতান আহমেদ, আমির হোসেন, আলম মিয়া, মেরাজুল ইসলাম, রুবেল আহমুদ, ছাত্রদলের শিব্বির আহমদসহ হাজার-হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স