সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

দিরাইয়ে বিএনপি নেতা আজমল হোসেনের নেতৃত্বে মিছিল-সমাবেশ

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৮:৩৫:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৮:৩৫:১৪ পূর্বাহ্ন
দিরাইয়ে বিএনপি নেতা আজমল হোসেনের নেতৃত্বে মিছিল-সমাবেশ
দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জ -২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ স¤পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ-এর নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ হয়েছে। বুধবার দুপুরে মিছিলটি দিরাই শহরের বাসস্টেশন এলাকার আজমল কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা রোডের জালাল সিটি সেন্টারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাবেদ চৌধুরী বলেন, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান ও বিএনপিকে ভালোবাসেন বলেই সকল কাজ কর্ম ফেলে মিছিল-সমাবেশে যোগ দিয়েছেন। আমি বিশ্বাস করি আপনাদের এ শ্রম বৃথা যাবে না। আগামীতে দেশ গড়ার আন্দোলনে আপনাদের সহযোগিতা ভালোবাসা দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আমি দীর্ঘদিন ধরে বিএনপিকে সুসংগঠিত করতে এলাকায় কাজ করে যাচ্ছি। আমি আশাবাদী দল আমার কাজের মূল্যায়ন করবে। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইকবাল হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ