সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ধোপাজানে টাস্কফোর্সের অভিযানে ৫ নৌকা, ৮ ড্রেজার জব্দ

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৮:৩৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৮:৩৬:৪৩ পূর্বাহ্ন
ধোপাজানে  টাস্কফোর্সের অভিযানে ৫ নৌকা, ৮ ড্রেজার জব্দ
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান-চলতি নদীতে পাড় কাটা বন্ধে দিনব্যাপী টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় জেলা প্রশাসন সুনামগঞ্জ কর্তৃক ধোপাজান-চলতি নদীতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন বিশ্বম্ভরপুর উপজেলা নিবাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথ। অভিযানে সার্বিক সহায়তা করেন বিজিবি, বিশ্বম্ভরপুর থানা পুলিশ, টুকেরবাজার নৌ-পুলিশ সদস্যবৃন্দ। অভিযানে ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি বারকি নৌকা, ৮টি ড্রেজার মেশিন, ৪টি পাম্প ও ৫টি পাইপ জব্দ করে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং ১টি বারকি নৌকাসহ ৩ টি ড্রেজার মেশিন পানিতে ডুবিয়ে দেয়া হয়েছে। বিশ্বম্ভরপুর উপজেলা নিবাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ বলেন, জেলা প্রশাসনের নির্দেশে ধোপাজান-চলতি নদীতে অভিযান পরিচালনা করে ৫টি নৌকা ৮টি ড্রেজার, ৫ পা¤প, ৪টি পাইপ জব্দ করে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন