সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

জানিগাঁওয়ে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৮:৩৯:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৮:৩৯:৩২ পূর্বাহ্ন
জানিগাঁওয়ে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জানিগাঁও গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রশিদের ছেলে ব্যবসায়ী আলী হোসেনের ওপর হামলা ও দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জানিগাঁও গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে আলী হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। গ্রামের অদূরে হাইস্কুলের পাশে নয়া বাড়ির একটি ঘরে ডেকে নিয়ে ছুরি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে একই গ্রামের সাইদুল মিয়ার ছেলে স্বপন মিয়া। এ সময় তাকে সহায়তা করে মৃত নজরুল ইসলামের ছেলে শাহজাহান মিয়া ও কাঁচা মিয়ার ছেলে শেরন মিয়া। বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে আলী হোসেনের সঙ্গে অভিযুক্তদের সম্পর্ক ভালো থাকলেও, হঠাৎ কৌশলে ডেকে নিয়ে দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ধস্তাধস্তির এক পর্যায়ে স্বপন মিয়া ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে আলী হোসেনকে। স্বপনের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে বলে বক্তারা উল্লেখ করেন। আলী হোসেন বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের লোকজন। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শাহাব উদ্দিন, আবু কালাম, নাছির মিয়া, সমই মিয়া, আবু বক্কর, আমির উদ্দিন, দেলোয়ার হোসেন, আলীম উদ্দিন, জয়নুল মিয়া, জাহির মিয়া, জমির মিয়া, তোফায়েল আহমদ, জয়তুন নেছা, খাতুন বেগম, হনুফা বেগম প্রমুখ। আহত আলী হোসেনের মা আফলাতুন নেছা বলেন, আমার ছেলেকে কৌশলে ডেকে নিয়ে স্বপন আক্রমণ করেছে। সাথে ছিল শাহজাহান মিয়া ও শেরন মিয়া। আমি এদের দৃষ্টান্তমূলক বিচার চাই। গ্রামের বাসিন্দা শাহেলা খাতুন বলেন, আমরা শান্তিপ্রিয় মানুষ, মিলেমিশে চলি। কিন্তু এ ধরনের ঘটনায় আমরা আতঙ্কিত। আয়েশা খাতুন বলেন, আমরা এই হামলার কঠোর বিচার চাই। নাজিম উদ্দিন বলেন, এই তিন হামলাকারীর বিচার না হলে তারা ভবিষ্যতে আরও বড় ঘটনা ঘটাতে পারে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। আমির উদ্দিন বলেন, আমরা ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার