সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ধোপাজান-চলতি নদীতে ১৫ নৌকায় ডাকাতি

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৪ ০১:২৮:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৪ ০১:২৮:১৩ পূর্বাহ্ন
ধোপাজান-চলতি নদীতে ১৫ নৌকায় ডাকাতি
স্টাফ রিপোর্টার :: ধোপাজান চলতি নদীতে অন্তত ১৫টি নৌযানে ডাকাতি সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে ১টা পর্যন্ত নদীর বালাকান্দা এলাকায় ২টি ইঞ্জিন নৌকায় করে ২৫ জনের দুটি ডাকাত দল একের পর এক নৌকা আটকিয়ে ডাকাতি করে। ডাকাতির শিকার একাধিক ব্যক্তি এই তথ্য নিশ্চিত করেছেন। নৌযান শ্রমিকরা জানান, বাল্কহেড নৌকা নিয়ে উজানের দিকে যাওয়ার সময় সংঘবদ্ধ ডাকাতরা নৌকা থামিয়ে মাঝি-মাল্লাদের মারধর করে তাদের সঙ্গে থাকা টাকাপয়সা, মোবাইল ফোন ও ডিজেল ইত্যাদি লুট করে নিয়ে যায়। ডাকাতদের পিটুনিতে গুরুতর আহত নৌকার মাঝিকে সইদুর রহমানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার ফুলভরি গ্রামে। পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমরা অবগত হয়ে ভিকটিমদের থানায় অভিযোগ দিতে বলেছি। সেইসাথে ডাকাতি রোধে চলতি নদীতে টহল জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন