সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক
নাশকতার পরিকল্পনার অভিযোগ

আ.লীগের ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৮:২৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৮:২৫:০২ পূর্বাহ্ন
আ.লীগের ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে নাশকতার পরিকল্পনা, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সরকারি স্থাপনায় হামলার ষড়যন্ত্রের অভিযোগে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের ৩৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাতে সুনামগঞ্জ সদর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত, ২০১৩) এর একাধিক ধারায় এই মামলাটি দায়ের করেন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আনিসুর রহমান। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন সুনামগঞ্জ পৌর শাখা ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক বখতিয়ারুল হক মাহি (২৩), জেলা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নিহার রঞ্জন, জেলা শাখা যুব মহিলা লীগের সাংগঠনিক স¤পাদক মিনা দাশ (৪০)। মামলার বাদী এসআই আনিসুর রহমান এজাহারে উল্লেখ করেন, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ, সুনামগঞ্জ জেলা শাখার সদস্যরা দেশকে অস্থিতিশীল করতে বিগত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছিল। এজাহারে বলা হয়, গত বুধবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের লালপুর ব্রীজের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কতিপয় সদস্য নাশকতার পরিকল্পনা ও সরকারি স¤পত্তিতে ধ্বংসযজ্ঞ চালানোর উদ্দেশ্যে সমবেত হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসআই আনিসুরের নেতৃত্বে পুলিশের একটি দল রাত সাড়ে ৯টায় উক্ত স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে বখতিয়ারুল হক মাহি ও নিহার রঞ্জনকে আটক করে। পরে, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১০টা ১০ মিনিটে সুনামগঞ্জ এনা পরিবহনের কাউন্টার থেকে মিনা দাশকে গ্রেপ্তার করা হয়। এজাহার অনুযায়ী, তিনি ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলেন। পুলিশ তার কাছ থেকে একটি ভিভো মোবাইল ফোন এবং ঢাকার বাসের টিকিট জব্দ করে। এজাহারে আরও অভিযোগ করা হয়, আসামিরা রাষ্ট্রের জননিরাপত্তা বিঘিœত করতে এবং প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকান্ডের পরিকল্পনা করছিল। তারা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। এই মামলায় গ্রেপ্তারকৃত ৩ জন ছাড়াও আরও ৩২ জনকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক নোমান বখত পলিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন মিয়া ওরফে আশিকুর রহমান (৩৩), পৌর ছাত্রলীগের সভাপতি শিহাব নুর (২৮), জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. শাহারুল আলম (৪২)। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা