সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিভিন্ন দলের মিশ্র প্রতিক্রিয়া

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৮:৪০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৮:৪০:১৮ পূর্বাহ্ন
প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিভিন্ন দলের মিশ্র প্রতিক্রিয়া
সুনামকণ্ঠ ডেস্ক :: জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এতে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মনে করে দলগুলো। বিশেষ করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটকে এক ধরনের প্রতারণা বলে আখ্যায়িত করেছেন কেউ কেউ। আবার অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন। বাংলাদেশ খেলাফত মজলিস : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মওলানা মামুনুল হক বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করার ঘোষণা দিয়ে এবং একই প্রশ্নের মধ্যে আলাদা আলাদা চারটি অংশ রেখে গণভোটকে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে। এর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতিও ঝুঁকিতে পড়েছে। তিনি বলেন, দলীয় প্রতীকে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট একত্রে অনুষ্ঠিত হলে জনগণের মনোযোগ বিভ্রান্ত হবে। গণভোটের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মানুষ যথাযথভাবে বুঝে মত প্রকাশ করতে পারবে না। এতে গণভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বিঘিœত হবে। মাওলানা মামুনুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার যদি জুলাই সনদের বাস্তবায়ন ও স্বতন্ত্র গণভোটের গণদাবি পূরণ না করে - তবে সেটি হবে আমাদের জন্য হতাশাজনক এবং জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও স্বীকৃতিকে ঝুঁকিতে ফেলার দুঃখজনক পদক্ষেপ। তিনি আরও বলেন, শীঘ্রই আমরা দলীয় ফোরাম ও আন্দোলনরত ৮ দলীয় জোটের বৈঠক করে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবো। খেলাফত মজলিস : খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন আদেশ জারির সিদ্ধান্ত ইতিবাচক এবং জন অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। এটি জনগণের কাক্সিক্ষত সংস্কারের প্রত্যাশা পূরণে একধাপ অগ্রগতি। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের সিদ্ধান্তে জনপ্রত্যাশার প্রতিফলন হয়নি। এ সিদ্ধান্ত যথার্থ নয়। কারণ এতে সনদ বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হবে। একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে জনমনে সংশয় রয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারবে কিনা সে প্রশ্নও রয়েছে। এতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আরও জটিলতা সৃষ্টি হতে পারে। তার মতে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নে সরকার আন্তরিক হলে গণভোট জাতীয় নির্বাচনের আগেই করা সম্ভব। ইসলামী গণতান্ত্রিক পার্টি : ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেছেন, জাতীয় নির্বাচনের সঙ্গে একইদিনে গণভোট বাস্তবায়ন অনেক কঠিন। জাতীয় স্বার্থ বিবেচনায় এই কঠিন কাজ যেন সরকার শেষ করতে পারে সে জন্য রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। আমরা মনে করি, একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচন, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক ভোটের হিসেবে আসন নির্ধারণ অপেক্ষাকৃত গ্রহণযোগ্য সমাধান। সার্বিক বিচারে এই ঘোষণাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি। বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ : বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ স¤পাদক ইকবাল কবির জাহিদ বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে সংকট থেকে উত্তরণে কোনও দিক নির্দেশনা নেই। এটি গত ২৮ অক্টোবর ঐকমত্য কমিশনে দেওয়া তার পক্ষপাতমূলক প্রস্তাবনার পুনরাবৃত্তি মাত্র। আর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে করার যে প্রস্তাবনা দিয়েছেন তা শুধু অসাংবিধানিক নয়, অবাস্তবও বটে। কারণ, অনেকগুলো বিষয় নিয়ে হ্যাঁ-না ভোটের মাধ্যমে মতামত গ্রহণ করা একটি অবাস্তব প্রস্তাব। এর মধ্য দিয়ে ভোটারদের মতামত গ্রহণ করা অসম্ভব, যা এক ধরনের প্রতারণা। বিদ্যমান পরিস্থিতিতে গণভোটের প্রস্তাব ও উচ্চকক্ষের প্রস্তাবনাও অপ্রয়োজনীয়। এর মধ্যদিয়ে শুধু আর্থিক ব্যয় বাড়বে না, সরকার পরিচালনায় সংকট তৈরির ঝুঁকিও রয়েছে। আর সংবিধান সংক্রান্ত যেকোনও সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার সার্বভৌম সংসদের। সরকার চট্টগ্রামের পতেঙ্গার লালদিয়ায় কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম-এর সঙ্গে ৩০ বছরের জন্য লিজ দেওয়ার যে উদ্যোগ নিয়েছে তা শুধু জাতীয় স্বার্থবিরোধী নয়, এই সরকারের এক্তিয়ার বহির্ভূত। বিবৃতিতে তিনি অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং অবাধ ও ভোট সুষ্ঠু করতে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ