সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
সুনামগঞ্জ-৩

বিদ্রোহীদের চ্যালেঞ্জের মুখে দলীয় প্রার্থী

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৮:২৪:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৮:২৪:২৭ পূর্বাহ্ন
বিদ্রোহীদের চ্যালেঞ্জের মুখে দলীয় প্রার্থী
মো. শাহজাহান মিয়া :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) বিদ্রোহী প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে পড়েছেন বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এম কয়ছর আহমদ। ফলে নির্বাচনী বৈতরণী পার হতে তাকে বেগ পেতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুনামগঞ্জ-৩ আসনে ৭ জন প্রার্থী বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা হলেন যুক্তরাজ্য বিএনপি নেতা এমএ কাহার, ব্যারিস্টার আনোয়ার হোসেন, এম কয়ছর আহমদ, নাদির আহমদ, সাবেক মেজর সৈয়দ আলী আশফাক সামী, আবদুস ছাত্তার ও এমএ মালেক খান। এর মধ্যে দল এম কয়ছর আহমদকে মনোনয়ন প্রদান করে। এতে নাখোশ হন অন্যান্য প্রার্থীরা। এদিকে, দলীয় মনোনয়ন প্রাপ্তির পর শুধু আবদুস ছাত্তারের সমর্থন আদায় করতে পারলেও বাকিদের সমর্থন আদায় করতে পারেননি এম কয়ছর আহমদ। যার প্রভাব পড়ছে নির্বাচনী মাঠে। দলীয় নেতাকর্মীদের সাথে আলাপ হলে তারা জানান, বিএনপি এমনিতেই দুইভাগে বিভক্ত। এম কয়ছর আহমদ নিজ পছন্দের নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠন করা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। বলয়কেন্দ্রিক কমিটি গঠন হওয়ায় বঞ্চিত হন দলের অনেক ত্যাগী নেতাকর্মী। যার প্রভাব নির্বাচনী মাঠে ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে নির্বাচনী প্রচারণায় মনোনয়ন বঞ্চিত এমএ কাহার, ব্যারিস্টার আনোয়ার হোসেন, নাদির আহমদ ও সাবেক মেজর সৈয়দ আলী আশফাক সামী সহ ৪ প্রার্থী এক সঙ্গে কাজ করছেন। তাদের প্রত্যাশা ছিল তাদের মধ্যে যে কেউ দলীয় মনোনয়ন পেলে তারা একে অপরকে সহযোগিতা করবেন। তবে তাদের কেউই দলীয় মনোনয়ন পাননি। এতে তারা নাখোশ হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, মনোনয়নবঞ্চিতরা একজোট হয়ে তাদের মধ্য থেকেই একজনকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রার্থী হিসেবে দাঁড় করাবেন। ফলে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বিএনপি মনোনীত প্রার্থী এম কয়ছর আহমদ। রাজনৈতিক বিশ্লেষকরা জানান, মনোনয়নবঞ্চিতরা তাদের মধ্য থেকে একজনকে সমর্থন দিলে এম কয়ছর আহমদ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন। বিভিন্ন বলয় তার বিরুদ্ধে কাজ করলে নির্বাচনী বৈতরণী পার হওয়া সহজ হবে না। এছাড়া অঞ্চলকেন্দ্রিক ভোট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ মনোনয়নবঞ্চিতদের মধ্যে শান্তিগঞ্জের একমাত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। ইতোমধ্যে তিনি ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। অঞ্চলকেন্দ্রিক ভোটের হিসাবে কষলে ব্যারিস্টার আনোয়ার হোসেন সুবিধাজনক অবস্থানে থাকবেন। পাশাপাশি মনোনয়নবঞ্চিত জগন্নাথপুরের প্রার্থীরা যদি আনোয়ার হোসেনকে সমর্থন দেন তাহলে তিনি ভোটের হিসাবে তিনি অনেক এগিয়ে থাকবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন

সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন