সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

দিল্লি হয়ে ঢাকায় আসছেন ডোনাল্ড লু

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৪ ০১:৩১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৪ ০১:৩১:০৩ পূর্বাহ্ন
দিল্লি হয়ে ঢাকায় আসছেন ডোনাল্ড লু
সুনামকণ্ঠ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডর সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল তিন দিনের সফরে আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় আসছে। এই সফরে থাকছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং বহুল আলোচিত কূটনীতিক ডোলাল্ড লু। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পরবর্তী বংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের পথ ও কর্মপন্থা নিয়ে আলোচনা গুরুত্ব পাবে। এদিকে ডোনাল্ড লু ঢাকা সফরের আগে দিল্লি হয়ে আসায় আলোচনা নতুন দিক যুক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, লু’র ভারত সফরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তথা বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় আসবে। কারণ ইতোমধ্যে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে বাংলাদেশ বিষয়ে কথা বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই হবে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম সফর। অবশ্য ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র এই সরকারকে সহযোগিতার বার্তা পাঠিয়েছে। এই সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স