সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি
সুনামগঞ্জ-১

ভোটের মাঠে সক্রিয় বিএনপি’র মনোনয়নবঞ্চিত কামরুজ্জামান কামরুল

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৮:২৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৮:২৮:০৫ পূর্বাহ্ন
ভোটের মাঠে সক্রিয় বিএনপি’র মনোনয়নবঞ্চিত কামরুজ্জামান কামরুল
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-১ আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে জেলা কৃষকদলের আহ্বায়ক ও জেলা বিএনপি’র আহ্বায়খ কমিটির সদস্য মো. আনিসুল হককে মনোনীত করেছে। তবে এখনো ভোটের মাঠে পুরোদমে সক্রিয় রয়েছেন মনোনয়নবঞ্চিত জেলা বিএনপি’র সাবেক সাংগঠিনক সম্পাদক কামরুজ্জামান কামরুল। দল তাকে পুনঃমূল্যায়ন করবে -এমন আশা করছেন তিনি। তার কর্মী এবং সমর্থকরাও উজ্জীবিত। তারা জানিয়েছেন, দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণায় কামরুজ্জামান কামরুলই ধানের শীষ প্রতীক পাবেন। এদিকে, কামরুজ্জামান কামরুল নির্বাচনী মাঠে সক্রিয় থাকায় চ্যালেঞ্জের মুখে পড়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আনিসুল হক। দলীয় মনোনয়নবঞ্চিত কামরুজ্জামান কামরুলকে বিদ্রোহী প্রার্থী হিসেবেও সুনামগঞ্জ-১ আসনে দেখা যেতে পারে বলে মনে করছেন অনেকে। শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭, ৮, ৯নং ওয়ার্ডের উদ্যোগে শ্রীপুর বাজারের পাশে মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কামরুজ্জামান কামরুলের আহ্বানে এই উঠান বৈঠক রূপ নেয় জনসভায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন এবং পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার কথা বলতে এসেছি, ধানের শীষের কথা বলতে এসেছি। দল আমাকে প্রাথমিক মনোনয়নবঞ্চিত করেছে- আমার বিশ্বাস দল আমাকে পুনঃমূল্যায়ন করবে। কারণ আমি সাধারণ জনগণের সাথে ছিলাম, আছি এবং থাকবো। আপামর মানুষ আমাকে সমর্থন জানাচ্ছেন। ওয়ার্ড বিএনপি’র সভাপতি বাবুল মিয়ার সভাপতি অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বালিজুড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি শাখাওয়াত হোসেন, বিএনপি নেতা আশরাফুল আলম, চাঁন মিয়া মাস্টার, ছাত্রদল সভাপতি আবুল হাসান রাসেল প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু