সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

বাম দল-সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে যুক্তফ্রন্ট গঠনের আহ্বান সিপিবির

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৮:৪৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৮:৪৭:২৪ পূর্বাহ্ন
বাম দল-সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে যুক্তফ্রন্ট গঠনের আহ্বান সিপিবির
সুনামকণ্ঠ ডেস্ক :: বামপন্থী রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে যুক্তফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার বিকেলে আয়োজিত জাতীয় সমাবেশে এই আহ্বান জানান বামপন্থী দলটির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সমাবেশে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদসহ বিভিন্ন বাম দল ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বেলা ২টার দিকে উদীচীর জাতীয় সংগীত ও গণসংগীত পরিবেশনের মধ্যে সমাবেশ শুরু হয়। এ সময় উদ্যানের বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন সারা দেশ থেকে আগত নেতা-কর্মীরা। সমাবেশে সেলিম বলেন, বুর্জোয়া দলগুলোর বাইরে আমরা একটা জোট গড়ে তুলব। নৌকা, পাল্লা, ধানের শীষ, লাঙ্গল - যাদের আমরা স্বাধীনতার পর বিভিন্ন সময় ক্ষমতায় দেখেছি, তাদের ছাড়া আমরা একটা যুক্তফ্রন্ট গড়ে তুলব। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সেলিম বলেন, নির্বাচনের ঘোষণা দিয়েছেন কিন্তু বলে দিলেন, সেই দিনই গণভোট করতে হবে। যে সনদ উনি (প্রধান উপদেষ্টা) ঘোষণা দিলেন, সেটা ভুয়া সনদ। কারণ, আমাদের সঙ্গে কথা বললেন একরকম আর তিনি যে ঘোষণা দিয়েছেন, তা ভুয়া, বিকৃত। তাই এটা এখন মানুষ আর বিশ্বাস করে না। আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব। মুজাহিদুল ইসলাম সেলিম আরও বলেন, শেখ হাসিনার মতোই আরেকটা নব সংস্করণ আমাদের দেশের সমস্যার সমাধান করবে না। যে ব্যবস্থা দীর্ঘদিন ধরে চলছে, সেই ব্যবস্থা থেকে বের হয়ে নতুন ব্যবস্থার দিকে যেতে হবে। সমাবেশে সামাজিক বিপ্লবীদের ঐক্যবদ্ধ হয়ে যুক্তফ্রন্ট গঠনের আহ্বান জানান ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, এই যুক্তফ্রন্ট ৫৪-এর যুক্তফ্রন্ট হবে না। এই যুক্তফ্রন্ট হবে বিপ্লবীদের যুক্তফ্রন্ট। সামাজিক বিপ্লবীদের বৃহৎ ঐক্য গড়ে তোলাই এই মুহূর্তে কর্তব্য। বাংলাদেশের এখন যে দুর্গতি, তা কেউ একা মোকাবিলা করতে পারবে না। তাই মানুষের ঐক্য দরকার। বুর্জোয়া শাসনব্যবস্থাকে উচ্ছেদ করে সামাজিক মালিকানা প্রতিষ্ঠার জন্য দরকার সামাজিক বিপ্লবীদের ঐক্য। সিপিবির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম বলেন, আমরা জুলাই সনদে সই করি নাই। সেই ফাঁদে আমরা পা দিই নাই। পা দিয়েছে বিএনপি। সংবিধান বাতিল করে দিতে হবে, চার মূলনীতি বাতিল করতে হবে - এগুলো ২৪-এর গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা ছিল না। ২৪-এর আকাক্সক্ষা ছিল গণতন্ত্র ও বৈষম্যবিরোধিতা। এসব অ্যাজেন্ডা এনেছে এনসিপি, ঐকমত্য কমিশন আর জামায়াতে ইসলামী। সমাবেশে সভাপতির বক্তব্যে অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণার দাবি জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। নির্বাচনে জামানতের অর্থ কমানো ও প্রার্থীদের সমতা নিশ্চিত করার দাবিতে ২৪ নভেম্বর নির্বাচন কমিশন ঘেরাও এবং জেলা ও উপজেলায় নির্বাচন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন তিনি। এ ছাড়া লালদিয়া টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর সিদ্ধান্তের প্রতিবাদে আগামী রোববার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল, ২৮ নভেম্বর ঢাকায় নারীদের রাজনৈতিক কনভেনশন, ২৯ নভেম্বর বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদসহ বাম গণতান্ত্রিক প্রগতিশীল দলগুলোর উদ্যোগে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪-এর গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জনগণের বিকল্প রাজনৈতিক শক্তির জাতীয় কনভেনশন অনুষ্ঠানের ঘোষণা দেন সাজ্জাদ জহির চন্দন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন