সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর
৪৬ নাগরিকের বিবৃতি

মাজারসহ ধর্মীয় স্থাপনার নিরাপত্তা দাবি

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৪ ০১:৩২:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৪ ০১:৩২:৫৮ পূর্বাহ্ন
মাজারসহ ধর্মীয় স্থাপনার নিরাপত্তা দাবি
সুনামকণ্ঠ ডেস্ক :: মাজারসহ ধর্মীয় স্থাপনার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে এখনই সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের ৪৬ নাগরিক। কথাসাহিত্যিক সালাহ উদ্দিন শুভ্র প্রেরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, হাজারো শিক্ষার্থী-জনতার আত্মত্যাগের বিনিময়ে আবারও গণতন্ত্রের বিজয় হয়েছে বাংলাদেশে। সব মত, পথ, বিশ্বাস ও শ্রেণি-পেশার মানুষের সমানাধিকার নিশ্চিত করতে শিক্ষার্থী-জনতা জীবন দিয়েছে অকাতরে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বুলেটের যন্ত্রণা এখনো বয়ে বেড়াচ্ছেন অনেকে। শহীদ পরিবারের বন্ধু-স্বজনদের চোখের জলও শুকায়নি। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে আমরা দেখেছি, প্রায় সব ধরনের ধর্মীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠান বা বাসা-বাড়িতে হামলা হয়েছে। এসব হামলা বন্ধে অথবা হামলার পর দোষীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ ছিল তখন। অনেক ক্ষেত্রে হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিল বলে তথ্য রয়েছে। নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার সমাজে গভীর বিভাজন সৃষ্টির জন্য এসব করেছিল বলে অনেকের ধারণা। হয়তো সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নিষ্ক্রিয় থাকতে হয়েছিল। কিন্তু হাজারো শহীদের রক্তে অর্জিত গণতান্ত্রিক বাংলাদেশের নতুন সময়ে তারা কেন নিশ্চুপ, সেই উত্তর মিলছে না। গত কয়েকদিনে দেখা গেছে, সামাজিকমাধ্যমে ঘোষণা দিয়ে সংগঠিত হয়ে মাজারসহ আধ্যাত্মিক স্থাপনায় হামলা হচ্ছে। এর আগে আমরা দেখেছি মন্দিরে হামলা হতে। এসব কোনো ঘটনায় কাউকে বিচারের আওতায় আনতে বা মামলা করার খবরও পাওয়া যায়নি। মাজারে হামলার কোনো ঘটনায়ও আইনশৃঙ্খলা বাহিনীকে ভূমিকা পালন করতে দেখা যায়নি। তাদের এই নিষ্ক্রিয়তা সমাজের গভীরের ক্ষতকে বিস্তৃত করবে। বিভিন্ন সম্প্রদায়ের ভেতর বিভাজন আরও বাড়াবে। যা আগের মতো অগণতান্ত্রিক শক্তির হাতে বাংলাদেশকে ছেড়ে দেওয়ার ক্ষেত্র তৈরি করবে। তাই আমরা মনে করি, সব সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্ব অটুট রাখতে মন্দির-মাজারসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা বন্ধে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে এখনই সক্রিয় হতে হবে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়েরও এ ক্ষেত্রে নিশ্চুপ থাকার সুযোগ নেই বলে আমরা মনে করি। বিবৃতিতে সম্মতি জানিয়েছেন- অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাঈদ খান, কবি আব্দুল হাই শিকদার, কবি কাজল শাহনেওয়াজ, শিল্পী মুস্তাফা জামান, শিল্পী অরূপ রাহী, শিক্ষক আর রাজী, লেখক রাখাল রাহা, কবি আহমেদ স্বপন মাহমুদ, শিক্ষক বীথি ঘোষ, কবি ফেরদৌস আরা রুমী, লেখক বাকী বিল্লাহ, প্রকাশক সাঈদ বারী, কথাসাহিত্যিক এহসান মাহমুদ, চলচ্চিত্রকর্মী রাফসান আহমেদ, কবি সৈকত আমীন, প্রযুক্তি পরামর্শক সাদিক মোহাম্মদ আলম, নারী অধিকার কর্মী পূরবী তালুকদার, অ্যাক্টিভিস্ট মারজিয়া প্রভা, মানবাধিকার কর্মী মোশফেক আরা, উন্নয়নকর্মী কামরুজ্জামান রিপন, শিক্ষক সুস্মিতা চক্রবর্তী, অ্যাক্টিভিস্ট মোহাম্মদ রোমেল, শিক্ষক মাসুদ ইমরান মান্নু, কথাসাহিত্যিক মশিউল আলম, অভিনেতা দীপক সুমন, নৃবিজ্ঞানী সায়েমা খাতুন, অধ্যাপক হেলাল মহিউদ্দীন, শিল্পী লতিফুল ইসলাম শিবলী, মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিন, কথাসাহিত্যিক সালাহ উদ্দিন শুভ্র, সাংবাদিক মারুফ মল্লিক, কবি সাখাওয়াত টিপু, লেখক ওমর তারেক চৌধুরী, শিক্ষক মোশরেকা অদিতি হক, কবি কাজী জেসিন, শিক্ষক রায়হান রাইন, শিক্ষক জি এইচ হাবীব, শিক্ষক ড. শরৎ চৌধুরী, শিল্পী দেবাশীষ চক্রবর্তী, কবি পলিয়ার ওয়াহিদ, কথাসাহিত্যিক মোহাম্মদ নাজিমউদ্দিন, শিক্ষক আ-আল মামুন, শিল্পী অমল আকাশ, প্রকাশক মাহবুব রাহমান, কবি তুহিন খান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ