সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জামালগঞ্জে ৯৫০ রাউন্ড শর্টগানের কার্তুজসহ গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০২:৫৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৩:০০:৪৯ অপরাহ্ন
জামালগঞ্জে  ৯৫০ রাউন্ড শর্টগানের কার্তুজসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫০ রাউন্ড ১২ বোর অবৈধ শর্টগানের কার্তুজ উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ‎
গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মামুন মিয়া (২৩) ও মোঃ উবায়দুল (২১)। ‎
জেলা পুলিশের মিডিয়া সেলের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টায় ডিবি পুলিশের এস আই আব্দুর রহিম জীবান গোপন সূত্রে খবর পান যে, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চালবন থেকে রাধানগর হয়ে জামালগঞ্জ সাচনা বাজারের দিকে দুটি মোটরসাইকেলে শর্টগানের কার্তুজ পরিবহন করা হচ্ছে। ‎এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়। পরে সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দেয়া হলে, একটি মোটরসাইকেলে থাকা দুজন দ্রুত পালিয়ে যায়। এসময় অপর মোটরসাইকেলটি আটক করে তল্লাশি করলে, দুই আরোহীর কাছ থেকে, ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। ‎
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত দুজনসহ পলাতক দুজনের নামোল্লেখ করে ৪ জনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী