সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৮:৩৩:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৮:৫৩:৩৯ পূর্বাহ্ন
শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় সুনামগঞ্জ জোনের সদর উপজেলায় মোট ৮৭৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। সুনামগঞ্জ জোনে ৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে বিশ্বম্ভরপুরের পলাশ উচ্চ বিদ্যালয়, মুরারি চাঁদ উচ্চ বিদ্যালয় ফতেহপুর ও সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়। এই ৩টি কেন্দ্রে মোট ২ হাজার ৫শ শিক্ষার্থী একই সাথে পরীক্ষায় অংশ নেয়। শনিবার সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে বৃত্তি পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার সংশ্লিষ্টরা জানান, শহীদ লিয়াকত ছিলেন আহলে সুন্নতে জামাতের একনিষ্ঠ কর্মী। তাঁর বাড়ি চট্টগ্রামে। তিনি জঙ্গি হামলায় নিহত হন। ১৭ বছর যাবত সারা বাংলাদেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুনামগঞ্জ জোনের উপদেষ্টা হযরত মাওলানা আবু হানিফা ও হযরত মাওলানা শমসের আলী। সমন্বয়ক হলেন মো. কুতুব উদ্দিন, জোন সচিব মো. মোজাম্মেল হোসাইন। পরীক্ষা আয়োজনে সহযোগিতায় ছিলেন শাহীনুর আলম, রেজাউল করিম, নুর আলম সিদ্দিকী ও শহীদুল ইসলাম। সুনামগঞ্জে ৩য় বারের মতো এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের হল সুপার গৌরারং ইউনিয়নের পুরান লক্ষণশ্রী গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান জানান, আগামী ১৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বৃত্তির ফলাফল প্রকাশিত হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট, ম্যাগাজিন ও ক্যাশমানি বিতরণ করা হবে। সুনামগঞ্জ জোনের উচ্চ বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিচালনা করেন কেন্দ্র সচিব ও এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ