সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

তারেক রহমান হাওরাঞ্চলের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেবেন : আনিসুল হক

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৮:৪৫:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৮:৫৪:২৩ পূর্বাহ্ন
তারেক রহমান হাওরাঞ্চলের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেবেন : আনিসুল হক
স্টাফ রিপোর্টার ::
ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে হাওরপাড়ের উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে বিশেষ উদ্যোগ নেবেন বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ স¤পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক। শনিবার দুপুরে উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুন বাজারে ধানের শীষ প্রতীকের পক্ষে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনিসুল হক বলেন, সুনামগঞ্জ-১ আসনটি তারেক রহমানকে উপহার দেওয়ার দায়িত্ব এখন আপনাদের। বিএনপি উন্নয়ন করে, জনগণের বিপদে-আপদে পাশে দাঁড়ায়। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। আমি নির্বাচিত হলে তারেক রহমানের নেতৃত্বে হাওরপাড়ের মানুষের উন্নয়নেই কাজ করবো। মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে - এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান ও শাহ জামাল তালুকদার। সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ স¤পাদক মো. হযরত আলী ও সমিজ উদ্দিন তালুকদার। সভায় আনিসুল হক বলেন, গত ১৭ বছর ধরে দেশের ২০ কোটি মানুষ তারেক রহমানকে নিয়ে স্বপ্ন দেখে আসছেন। হাওরপাড়ের মানুষও সেই স্বপ্ন দেখে। সেই স্বপ্ন বাস্তবায়নেই ধানের শীষে ভোট দিতে হবে। আমি আপনাদের সন্তান - আপনাদের চাওয়া, দাবির কথা সংসদে পৌঁছে দিতে চাই। উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক