সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

যৌথ অভিযানে ৯ দিনে ১৪৪ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৬৪

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৪ ০১:৩৪:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৪ ০১:৩৪:৫৭ পূর্বাহ্ন
যৌথ অভিযানে ৯ দিনে ১৪৪ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৬৪
সুনামকণ্ঠ ডেস্ক :: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সাড়া দেশে প্রায় চার শতাধিক থানায় মামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। এরমধ্যে বিগত সরকারের আমলে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল, সেগুলো বাতিল করে এবং লুট হওয়া অস্ত্র ৩ সেপ্টেম্বরে মধ্যে জমা দেওয়া নির্দেশ দেয় সরকার। এরপর ৪ সেপ্টেম্বর থেকে অস্ত্র উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবিসহ যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। চলমান এ অভিযানে গত ৯ দিনে ঢাকাসহ সাড়া দেশে যৌথ বাহিনীর অভিযানে ১৪৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সময় এসব কাজে জড়িত ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর শুরু হওয়া অস্ত্র উদ্ধার অভিযান অদ্যাবধি মোট ১৪৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় এসব কাজে জড়িত ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রিভলবার পাওয়া গেছে আটটি, পিস্তল ৪১টি, রাইফেল ১১টি, শটগান ১৭টি, পাইপগান পাঁচটি, শুটারগান ১৯টি, এলজি ১০টি, বন্দুক ২২টি, একে ৪৭ একটি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান ১টি, এসবিবিএল তিনটি, এসএমজি তিনটি ও টিয়ার গ্যাস লঞ্চার একটি। এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দফতর।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ