সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

জমি রক্ষায় অসহায় কৃষকের আকুতি

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৮:৪৭:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৮:৪৭:১৭ পূর্বাহ্ন
জমি রক্ষায় অসহায় কৃষকের আকুতি
স্টাফ রিপোর্টার :: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির স্মৃতি বাঁচাতে জমি রক্ষার আকুতি জানিয়েছেন সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকার অসহায় ব্যক্তি সুনু মিয়া। তিনি মৃত মনফর আলী বিরাই মিয়ার ছেলে। তৎকালীন রাষ্ট্রপতির নির্দেশে তার পিতা যে চিরস্থায়ী বন্দোবস্তকৃত জমি পেয়েছিলেন, আজ তা একটি প্রভাবশালী মহলের দখলচেষ্টার মুখে বলে অভিযোগ করেছেন তিনি। সুনামগঞ্জ শহরতলির মাইজবাড়ি মৌজা, জে.এল. নং ১০৭, খতিয়ান নং ০১, দাগ নং ৬৯০ ও ১৪১। মোট ৩.৫০ একর বাড়ি ও বোরো শ্রেণির জমি চিরস্থায়ী বন্দোবস্ত প্রদান করা হয় মনফর আলী বিরাই মিয়াকে। সুনু মিয়া জানান, ১৯৮১ সালে সুনামগঞ্জের বালুর মাঠে (বর্তমান সরকারি জুবিলী স্কুল মাঠ) এক জনসভায় তার পিতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে ভূমিহীন হিসেবে খাস জমি পাওয়ার আবেদন জানান। তাৎক্ষণিকভাবে রাষ্ট্রপতি জিয়া সংশ্লিষ্ট কর্মকর্তাকে জমি বন্দোবস্তের নির্দেশ দেন। পরবর্তীতে তার পিতা জমি পেয়ে ১৯৮২, ১৯৮৫ ও ১৯৮৭ সালে সরকারি খাজনাও নিয়মিত পরিশোধ করেন। পিতা মারা যাওয়ার পর থেকে জমিটির রক্ষণাবেক্ষণ করে আসছেন সুনু মিয়া। বসতভিটার পাশে বোরো চাষ করে জীবিকা চালান তিনি। কিন্তু দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল এই জমি দখলের চেষ্টা করছে। বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নিরক্ষর হওয়ায় গুরুত্বপূর্ণ কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ করতে না পারায় দখলচক্রটি সুযোগ নিচ্ছে বলেও জানান তিনি। এ বিষয়ে বিভিন্ন দফতরে অভিযোগ করার পর প্রকাশ্যে কিছুটা শান্ত থাকলেও গোপনে এখনও তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ সুনু মিয়ার। কৃষক সুনু মিয়া নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। ওয়ারিশসূত্রে পাওয়া এই সম্পত্তি যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সে জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় সুনু মিয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন