সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর জেলা প্রশাসন

যাদুকাটা নদীতে ২৬ দিনে ৫৩ অভিযান, ২৩ জনকে দন্ড, বাজেয়াপ্ত ৮ নৌযান

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৮:৫২:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৮:৫৩:২১ পূর্বাহ্ন
যাদুকাটা নদীতে ২৬ দিনে ৫৩ অভিযান, ২৩ জনকে দন্ড, বাজেয়াপ্ত ৮ নৌযান
মো. সাজ্জাদ হোসেন শাহ্::
তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন বালুমহালে লাগাতার টাস্কফোর্স/মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন, পাড়কাটা, ইজারাবিহীন স্থানে কার্যক্রম ও নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ২৬ দিনের অভিযানে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নেন।
এ সময়ে পরিচালিত ৫৩টি অভিযান পরিচালনা করা হয়। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ২৩ জনকে বিভিন্ন মেয়াদে দন্ড দেয়া হয়েছে। রাষ্ট্রের অনুকূলে ৮টি নৌকা/বাল্কহেড বাজেয়াপ্ত এবং মোবাইল কোর্টের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু জানান, যাদুকাটা নদীতে যেকোন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে, জেলা প্রশাসন সুনামগঞ্জ, উপজেলা প্রশাসন তাহিরপুর সব সময় প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, এ ধরনের অভিযান পরিচালনার নির্দিষ্ট কোন সময় নেই। অভিযোগ পেলেই দ্রুত সময়ের মধ্যে তা নিষ্পত্তি করা হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক জানিয়েছেন, নানা সীমাবদ্ধতার মাঝেও ভোর থেকে গভীর রাতসহ সবসময়ই অভিযান অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনও প্রকার গুজব, ভ্রান্ত ও মানহানিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে জেলা ও উপজেলা প্রশাসনের এ ধরনের তৎপরতায় সকলকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী