সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে : পাবেল চৌধুরী

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৯:০২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৯:০২:১০ পূর্বাহ্ন
বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে : পাবেল চৌধুরী
স্টাফ রিপোর্টার :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, নারীরা আমাদের সমাজ ও পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। তাই বিএনপি নারীদের ক্ষমতায়ন, সম্মান, মর্যাদাকে প্রাধান্য দিয়ে আসছে। বিএনপি যখনই ক্ষমতায় গিয়েছে নারীর ক্ষমতায়ন করেছে। আমাদের নেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার কাঠামোর ৩১ দফা রূপরেখার ২৩ নম্বর দফায় নারীর অধিকার প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে। শনিবার (১৫ নভেম্বর) শাল্লা উপজেলা মহিলা দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে জানিয়ে এডভোকেট পাবেল চৌধুরী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের জন্য পৃথক মন্ত্রণালয় স্থাপন করেন এবং গার্মেন্টস শিল্পের সূচনা করে নারীদের অর্থনৈতিক মুক্তির পথ প্রশস্ত করেন। বেগম খালেদা জিয়ার সরকার নারী শিক্ষাকে গুরুত্ব দিয়ে অবৈতনিক মাধ্যমিক শিক্ষা চালু করে, নারীদের উপর সংঘটিত অত্যাচার-নির্যাতনের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করে এবং ধর্ষণ ও অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করেন। এছাড়া, স্থানীয় সরকারে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ২৩নং দফার আলোকে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নারীর ক্ষমতায়নে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে। নারী ও শিশুদের জীবনমান বিকাশের নিমিত্তে যুপোপযোগী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। জাতীয় সংসদে মনোনয়নের ক্ষেত্রে নীতিগতভাবে নারীদের প্রাধান্য দেওয়া হবে। শাল্লা উপজেলা মহিলা দল নেত্রী রেহানা আক্তারের সভাপতিত্বে ও আটগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি নয়ন আহমেদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, জেলা কৃষকদলের সদস্য মানিক মিয়া তালুকদার, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামছুল ইসলাম সরদার, পৌর বিএনপির সদস্য বাবুল সরদার, শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিকুল ইসলাম, আটগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জালাল মিয়া, জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশ, উপজেলা ছাত্রলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, দিরাই সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সালমান মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা মাসুদ আল কাওসার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক