সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি'

জামায়াতকে মানুষ আর বিশ্বাস করে না, ভোটও দেবে না : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৯:২৮:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৯:২৮:৩১ পূর্বাহ্ন
জামায়াতকে মানুষ আর বিশ্বাস করে না, ভোটও দেবে না : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনাদের মানুষ আর বিশ্বাস করে না, তাই আপনাদের ভোটও দেবে না। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই’ ব্যানারে অনুষ্ঠিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী ২০০১ সালের নির্বাচনে মাত্র ৫ শতাংশ ভোট পেয়েছে। এদেশের মানুষ ধর্মপ্রিয়। ধর্ম, আল্লাহ ও নবীকে ভালোবাসে। কিন্তু ধর্মান্ধ বা সাম্প্রদায়িক নয়। আপনাদের মানুষ আর বিশ্বাস করে না তাই আপনাদের ভোটও দেবে না। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, পাকিস্তানে আপনাদের নেতা মওদুদী বিরোধী দলে ছিলেন। আর বাংলাদেশের মানুষ আপনাদের সম্পর্কে জানে। আপনারা শুধু দেশের বিরুদ্ধেই ছিলেন না, আপনারা পাকিস্তান বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে এদেশের নিরীহ মানুষের ওপর নির্যাতন ও মা-বোনদের সম্মানহানি করেছেন। আমি একজন মুক্তিযোদ্ধা, তাই আমাদের ভুল বুঝিয়ে মাথা নোয়াতে পারবেন না। আপনারা নির্বাচনকেন্দ্রিক যত পোস্টার ছাপাচ্ছেন, অন্য কোনো দলের তো দেখলাম না। আপনারা একদিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, অন্যদিকে দেশে বিশৃঙ্খলা করছেন, যোগ করেন মির্জা ফখরুল। আসন্ন নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মো. শাহজাহান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী মো. আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু