সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন : আনিসুল হক

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৯:১৮:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৯:১৮:৪৭ পূর্বাহ্ন
উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন : আনিসুল হক
স্টাফ রিপোর্টার :: নিজেদের অধিকার আদায় ও এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ স¤পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তারেক রহমান দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছেন। দেশের বাইরে থেকেও তিনি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন। ধানের শীষে ভোট দিলে হাওরাঞ্চলে উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত হবে। রবিবার বিকেলে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজারে শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গুলেনুর মিয়ার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। আনিসুল হক আরও বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করুন। বিএনপিই একমাত্র দল যারা সকল শ্রেণি-পেশার মানুষের ভালো-মন্দ চিন্তা করে উন্নয়ন করে। বিজয়ী হলে আপনাদের সাথে নিয়ে আপনাদের দাবি-দাওয়া অনুযায়ী উন্নয়ন করবো। তিনি দাবি করেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করবেন এবং শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কৃষি, হাওর রক্ষা বাঁধসহ প্রতিটি খাতে গুরুত্ব দিয়ে উন্নয়ন করবেন, যা গত ১৭ বছরে হয়নি। অনিয়মকেও কঠোরভাবে দমন করা হবে বলে জানান তিনি। নিজেকে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার অঙ্গীকার করে তিনি বলেন, আমাকে আপনাদের জন্য ধানের শীষের প্রার্থী করে পাঠানো হয়েছে। বিপুল ভোটে বিজয়ী করলে সংসদে গিয়ে আপনাদের চাওয়া-পাওয়ার কথাই বলবো। গত ১৭ বছর যেভাবে সুখে-দুঃখে পাশে থেকেছি, ভবিষ্যতেও আপনাদের সঙ্গে থাকবো। সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স