সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৯:২৯:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৯:৩০:২৩ পূর্বাহ্ন
একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক ::
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার রায় ঘোষণা করা হবে। এই মামলার আসামি শেখ হাসিনা। এই রায়কে কেন্দ্র করে এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও নৈরাজ্যের ঘটনা ঘটছে। এর পরিপ্রেক্ষিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার রায় নিয়ে একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।
রবিবার দুপুরে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বিএনপির পক্ষ থেকে এই আলোচনা সভার আয়োজন করে মাওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি। মির্জা ফখরুল বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই খারাপ, নির্বাচিত সরকার না থাকলে তা আরও খারাপ হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও খারাপ এবং নির্বাচিত সরকার না থাকলে তা আরও খারাপ হবে। সোমবার ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায় বের হবে। এই নিয়ে চরম একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। একটা মহল বাংলাদেশে আবার নৈরাজ্য সৃষ্টি করার জন্য পাঁয়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। বিএনপির মহাসচিব বলেন, কিছু মহল পরিকল্পিতভাবে দেশে অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন দাবি তুলে নির্বাচনকে ব্যাহত করতে চায়। এ দেশে এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, একটা নির্বাচিত সরকার, যার পেছনে জনগণ থাকবে। বিএনপির মহাসচিব আরও বলেন, নির্বাচন হচ্ছে একমাত্র পথ, যা দিয়ে একটা ট্রানজিশন ডেমোক্রেসিতে (গণতন্ত্রে) আমরা যেতে পারব এবং জনগণের আকাক্সক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করার চেষ্টা করতে পারব। যদিও অনেক বিভ্রান্তি, হতাশা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে আগামী ২৬-এর ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের এই মানুষের, ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন নষ্ট না করি এবং উত্তরণের পথকে যেন আমরা আরও সহজ করে চলি, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাব যে, আসুন, আমরা ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং ঐক্যবদ্ধ থেকে আমরা সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাই। মাওলানা ভাসানীর যে আদর্শ, সেই আদর্শকে লক্ষ্য করে আমরা যেন এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। বিএনপির ভাইস চেয়ারম্যান ও মাওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির সদস্যসচিব শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষাবিষয়ক সম্পাদক ও ইডেন কলেজের সাবেক ভিপি হেলেন জেরিন খান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক