সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

যাদুকাটায় অবৈধভাবে বালু উত্তোলন, সেইভ মেশিনসহ ১০ নৌকা জব্দ

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ১১:৪২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ১১:৪২:৪১ অপরাহ্ন
যাদুকাটায় অবৈধভাবে বালু উত্তোলন, সেইভ মেশিনসহ ১০ নৌকা জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের যাদুকাটা-১ বালুমহালের ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ২০ ঘনফুট বালু ও সেইভ মেশিনসহ ১০টি নৌকা জব্দ করেছে ২৮ বিজিবি। সোমবার (১৭ নভেম্বর) সকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি পরিচালিত এই অভিযানে আনুমানিক ২০ ঘনফুট বালু, সেইভ মেশিনসহ ইঞ্জিন চালিত ৬টি কাঠবডি নৌকা, ইঞ্জিনসহ ৩টি কাঠবডি নৌকা ও ১টি বারকী নৌকাসহ মোট ১০টি নৌকা জব্দ করা হয়। বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ লাউরগড় বিওপি'র সুবেদার মো. মোস্তফা কামালের নেতৃত্বে বিজিবি সদস্যদের একটি টহল দল সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদীতে টহলে যায়। টহল চলাকালীন তারা দেখতে পান, যাদুকাটা-১ বালুমহালের ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য একটি সেইভ মেশিন ব্যবহার করা হচ্ছে। তাৎক্ষণিক অভিযানে টহল দল এসব জব্দ করেন। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, জব্দকৃত এসব সেইভ মেশিন, নৌকা এবং অন্যান্য মালামাল বর্তমানে শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, লাউড়েরগড় বিওপির সদস্যরা সীমান্ত সুরক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি দিন ও রাতে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। এই ধরনের অবৈধ কার্যকলাপ রুখতে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন