সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
জামালগঞ্জে উঠান বৈঠক

ধানের শীষের বিজয় নিশ্চিতে মাহবুবুর রহমানের বিকল্প নেই

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ১১:৫৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ১১:৫৭:২৫ অপরাহ্ন
ধানের শীষের বিজয় নিশ্চিতে মাহবুবুর রহমানের বিকল্প নেই
জামালগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ ১ আসনে জামালগঞ্জ উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচার ও ধানের শীষের পক্ষে জনমত গঠনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আয়োজনে উত্তর কামলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসভা অনুষ্ঠিত হয়। উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সহিদ (ছবর আলী)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্বিতীয় যুগ্ম আহবায়ক মো. আজিজুর রহমান, সদস্য নূরে আলম ফরাজি, ফরিদ মিয়া তালুকদার, আলী আক্কাস মুরাদ, উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হানিফ মিয়া, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ স¤পাদক জামির আহমেদ, জামালগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান হিরন। আরও বক্তব্য রাখেন, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, মহিলা দলের নেত্রী ময়না বেগম প্রমুখ। প্রধান অতিথি আব্দুল মালিক বলেন, দীর্ঘ সতের বছর দেশের ক্রান্তিকালীন সময়ে মাহবুবুর রহমান আমাদের সুখ দুঃখের সাথী ছিলেন। মাহবুবুর রহমান আমাদের হৃদয়ের ¯পন্দন। আমরা সাধারণ জনগণ চাই মাহবুবুর রহমানকে নিয়ে ধানের শীষের নির্বাচন করতে। প্রাথমিক মনোনয়ন বঞ্চিত হলেও আমরা হতাশ হইনি। আমাদের বিশ্বাস ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত মনোনয়নে ধানের শীষ মাহবুবুর রহমানের হাতে তুলে দিবেন। ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হলে মাহবুবুর রহমানের বিকল্প নেই। বিশেষ অতিথি আজিজুর রহমান বলেন, মাহবুবুর রহমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথের অগ্রসৈনিক ছিলেন। তার নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। আমরা তারেক রহমানের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের দুর্দিনের কা-ারী মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়নে মূল্যায়নের জন্য।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ