সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জগন্নাথপুরের আর্চ সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করুন

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ১২:১১:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ১২:১১:১৫ পূর্বাহ্ন
জগন্নাথপুরের আর্চ সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করুন
জগন্নাথপুর পৌর এলাকার নলজুর নদীর উপর নির্মাণাধীন আর্চ সেতুটি এখন উন্নয়ন ব্যর্থতার স্মারক। প্রকল্পটি শুরু হয়েছিল আশাবাদের পতাকা উড়িয়ে। রাজধানীর হাতিরঝিলের আদলে নির্মিত হতে যাওয়া দৃষ্টিনন্দন এই সেতু নিয়ে মানুষের প্রত্যাশার শেষ ছিল না। দুই বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে চার বছর পার হয়ে গেছে; তিন বার সময় বাড়িয়েও সেতুর কাজ আজো অস¤পূর্ণ। উন্নয়ন কাঠামোর কোথায় যেন অদৃশ্য এক বালুচর জমে আছে, যা পুরো প্রকল্পটিকে আটকে রেখেছে। প্রকল্পের শুরু থেকেই নির্মাণকাজে গতি ছিল শ্লথ। শ্রমিক সংকট, বৃষ্টি-বাদল, নানা অজুহাত দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান দায়িত্ব এড়িয়ে গেছে - এ অভিযোগ সাধারণ মানুষের। কাজের ধীরগতি যে শুধু সময় নষ্ট করছে, তা নয়; এর পরিণতি বহন করছে কয়েক লাখ মানুষ। চার বছরের বেশি সময় ধরে মূল সড়কটি বন্ধ। মানুষ প্রতিদিন ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো ও অস্থায়ী বেইলি সেতুর ওপর ভর করে যাতায়াত করছে। শিক্ষার্থী থেকে ব্যবসায়ী - সবার জীবনযাত্রা যেন জটিলতার গেরোয় আবদ্ধ। সরকারি প্রকল্পে বিলম্ব নতুন নয়। তবে এই সেতু প্রকল্পে বিলম্ব কেবল অব্যবস্থাপনার গল্প নয়; এটি মানুষের ভোগান্তি, উন্নয়ন ব্যবস্থার জবাবদিহির সংকট এবং বাস্তবায়নকারীদের উদাসীনতার প্রতিচ্ছবি। ১৩ কোটি টাকার একটি প্রকল্প বছরের পর বছর ঝুলে থাকার পরও কার্যকর তদারকি কেন হয়নি, সেটিও প্রশ্ন। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন নতুন বছরের আগেই কাজ শেষ হবে। আমরা এ আশ্বাসকে স্বাগত জানাই, তবে অতীত অভিজ্ঞতা জনগণকে সন্দিহান করাই স্বাভাবিক। উন্নয়ন প্রকল্পে সময়সীমা শুধু কাগজে-কলমে বাড়ালে চলবে না; প্রয়োজন স্বচ্ছতা, গুণগত মান নিশ্চিতকরণ এবং প্রকল্প বাস্তবায়নে কঠোর নজরদারি। সেতুটির কাজ দ্রুততম সময়ে স¤পন্ন করা এখন জরুরি জাতীয় স্বার্থের অংশ। কারণ উন্নয়ন মানে শুধু স্থাপনা নির্মাণ নয়; উন্নয়ন মানে মানুষের জীবনকে সহজ করা। জগন্নাথপুরের মানুষ অনেক দিন ধরেই সেই সহজ জীবনের অপেক্ষায়। তাদের অপেক্ষার শেষ হোক, প্রয়োজন শুধু দায়িত্বশীলতা আর বাস্তবিক পদক্ষেপ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী