সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জামালগঞ্জে ফাঁকা বাড়িতে লুটপাটের অভিযোগ

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ১২:২২:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০৯:১৬:২৪ পূর্বাহ্ন
জামালগঞ্জে ফাঁকা বাড়িতে লুটপাটের অভিযোগ
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের জলিলপুর গ্রামে একটি ফাঁকা বাড়িতে লুটপাট ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় সোমবার সকালে জয়দর আলী (৪২) বাদী হয়ে জামালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ থেকে জানাযায়, বাদী মোঃ জয়দর আলী বর্তমানে ঢাকায় বসবাস করলেও তার বাড়ি তালাবদ্ধ অবস্থায় ছিল। গত ১৫ মে রাত প্রায় ১১টা ৩০ মিনিটে একই গ্রামের হায়দর আলী ও তার সহযোগীরা বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ।
ঘটনার বিষয়ে বাদীকে জানায় স্থানীয় সাক্ষী আক্তার আলী। বাদী ফোনে বিষয়টি নিয়ে হায়দর আলীর সাথে কথা বলার চেষ্টা করলে অভিযুক্ত হায়দর আলী তাকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ৮ জুন বাদী বাড়িতে এসে দেখতে পান, তার বাড়ির আসবাবপত্র ভাঙা এবং মূল্যবান জিনিসপত্র ও খাট চুরি করে নেওয়া হয়েছে। বর্তমানে বাদী ও তার পরিবার অভিযুক্তদের লাগাতার হুমকির কারণে আতঙ্কিত, ফলে তারা গ্রামের বাড়িতে থাকতে সাহস পাচ্ছেন না।

অভিযোগরে বিষয়ে হায়দর আলী জানান, সে ঘর তালা মেরে সপরিবারে ঢাকায় থাকেন। তার ঘরের তালা ভেঙে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে আমি জানিনা। কিন্তু সে এই দোষ আমার উপর চাপানোর চেষ্টা করছে।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে‎ তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী