সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

হাওরাঞ্চলের সামগ্রিক উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ নেয়া হবে : তোফায়েল আহমদ খান

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৩:৪৯:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৩:৪৯:০৮ পূর্বাহ্ন
হাওরাঞ্চলের সামগ্রিক উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ নেয়া হবে : তোফায়েল আহমদ খান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের হাওরাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সামগ্রিক জীবনমানের উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সুনামগঞ্জ-১ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান। মঙ্গলবার তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। তোফায়েল আহমদ খান বলেন, জনগণ যদি জামায়াতকে সুযোগ দেয়, তবে আমরা হাওরাঞ্চলের মানুষের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে একটি সমৃদ্ধ ও উন্নত অঞ্চল গড়ে তুলব। সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় নেতা আব্দুর রউফ খোকন এবং সঞ্চালনায় ছিলেন ইয়াকুব হোসেন। সমাবেশে জেলা ও উপজেলা নেতৃবৃন্দসহ স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। তিনি আরও বলেন, হাওরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নে নতুন শিক্ষা অবকাঠামো নির্মাণ ও প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ করা হবে। প্রতিটি হাওরপাড়ে সুলভ চিকিৎসা সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রগুলো আধুনিকায়ন করা হবে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে উন্নত ফসল সংরক্ষণ ব্যবস্থা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি জনদুর্ভোগ কমাতে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদি হাসান তুহিন, উপজেলা নায়েবে আমীর সেলেম হায়দার, সাবেক ছাত্রনেতা ইমরুল হাসান জাফরী, উপজেলা পরিষদ সদস্য সালেহ আহমদ ও সফিকুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী