সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র্য রোগীদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৭:৪৩:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৮:১০:৩৩ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র্য রোগীদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার ::
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির অর্থায়নে ও জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে শহরের ষোলঘরের দারুল ফালাহ আইডিয়াল মাদ্রাসা প্রাঙ্গণে মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৭৯ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। এদের মধ্যে বাছাইকৃত ২৭ জন অসচ্ছল ছানি রোগীর কৃত্রিম লেন্স সংযোজনের মাধ্যমে উন্নত প্রযুক্তিতে সফলভাবে ছানি অপারেশন স¤পন্ন করা হয়। জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনরা অপারেশন পরিচালনা করেন। অপারেশনের পর সকল রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন। রোগী ও তাদের স্বজনরা জনতা চক্ষু হাসপাতাল এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র প্রতি কৃতজ্ঞতা জানান। অপারেশনকৃত রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ। তিনি বলেন, মানব সেবাই উত্তম সেবা - এ বিশ্বাস থেকেই আমরা মানুষের কল্যাণে এ ধরনের দৃষ্টিপ্রকল্প বাস্তবায়ন করছি। তিনি আরও বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তান, ডাচ্-বাংলা ব্যাংকের এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন মহোদয়ের দূরদর্শী ও আন্তরিক প্রচেষ্টায় জেলার অসচ্ছল মানুষ নিয়মিত বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ পাচ্ছেন। ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ জানান, ডাচ্-বাংলা ব্যাংক দেশের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে। তিনি বলেন, এমডি স্যারের উদ্যোগ নিঃসন্দেহে অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই, শুধু ডাচ্-বাংলা ব্যাংক ও আমাদের এমডি স্যারের জন্য আপনারা দোয়া করবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. মশিউর রহমান এবং ডিরেক্টর (এফঅ্যান্ডএ) শ্যামল চন্দ্র তালুকদার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স