সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

পর্যটকদের ফেলা প্লাস্টিক-পলিথিন-কাঁচের বোতলে ভরেছে হাওর, ব্যাহত কৃষিকাজ

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৭:৫৩:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৭:৫৫:৪৭ পূর্বাহ্ন
পর্যটকদের ফেলা প্লাস্টিক-পলিথিন-কাঁচের বোতলে ভরেছে হাওর, ব্যাহত কৃষিকাজ
শহীদনূর আহমেদ::
তাহিরপুরের পর্যটন এলাকা ট্যাকেরঘাটে পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্য, পলিথিন ও কাঁচের বোতলের কারণে হুমকির মুখে পড়েছে স্থানীয় কৃষিকাজ।
পর্যটক ও হাউসবোট মালিকদের উদাসীনতা এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাবে হাওরের বিশাল একটি অংশ মারাত্মক প্লাস্টিক দূষণে আক্রান্ত হয়ে পড়েছে। কৃষিজমিতে ছড়িয়ে থাকা কাঁচের ভাঙা বোতলে আহত হচ্ছেন কৃষকরা, ব্যাহত হচ্ছে বোরো ধানের প্রস্তুতিমূলক কাজ। পরিবেশবাদীদের আশঙ্কা- দূষণ নিয়ন্ত্রণে না আনা হলে হাওরের পরিবেশ-প্রতিবেশ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনেও বিপর্যয় নেমে আসবে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে শত শত পর্যটকবাহী হাউসবোট টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন এলাকায় ঘুরে প্রতিদিন ট্যাকেরঘাটে নোঙর করে। এসময় পর্যটক ও নৌশ্রমিকরা নির্বিচারে পানির বোতল, চিপস-বিস্কুটের প্যাকেট, পলিথিনসহ নানা ধরনের প্লাস্টিক বর্জ্য ফেলে দেন হাওরের পানিতে। অনেক পর্যটক আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারতীয় মদ-বিয়ার ও অন্যান্য কোমল পানীয় গ্রহণ করেন এবং খালি বোতলগুলো হাওরে নিক্ষেপ করেন। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে এসব বর্জ্য জমিজুড়ে দৃশ্যমান হয়ে উঠেছে।
রবিবার সরেজমিনে ট্যাকেরঘাট এলাকায় গিয়ে দেখা যায়, অন্তত ২০০ একর বোরো জমি প্লাস্টিক ও কাঁচের বোতলের দূষণে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বীজতলা তৈরির এই মৌসুমে কৃষকেরা প্রতিনিয়ত কাঁচের ভাঙা বোতলে আহত হচ্ছেন।
স্থানীয় কৃষকরা জানান, প্লাস্টিক বর্জ্যরে কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েছে অন্তত ২শ একর বোরো জমি। কিছুদিন পরই হাওরজুড়ে বোরো মৌসুম শুরু হবে। এখন চলছে বীজতলা তৈরির কাজ। ট্যাকেরঘাট এলাকায় হাওরে বীজতলা তৈরি করতে গিয়ে প্রতিদিনই কাঁচের বোতলে আঘাত পেয়ে আহত হচ্ছেন কৃষকরা। এ কারণে ফসল আবাদ করতে আতঙ্কগ্রস্ত হচ্ছেন তারা।

সুরুজ মিয়া নামের স্থানীয় এক কৃষক বলেন, বর্ষায় পর্যটকরা নৌকা থেকে প্লাস্টিক, কাঁচের বোতল, পলিথিন ফেলেছে। হাওরের বোরো জমি মদের বোতলে ভর্তি। টাক্টর দিয়ে হাল চাষ করা যায় না। হাতে কাজ করতে গিয়ে অনেকেই হাত-পা কাটছে। আমরা বড় সমস্যা আছি। জমি চাষাবাদ করতে পারবো কিনা এই দুশ্চিন্তায় রয়েছি।
কৃষিশ্রমিক রুবেল মিয়া বলেন, কাঁচের বোতলে আমার পা কেটে গেছে। আমি কয়েকদিন ধরে ঘরে বসে আছি। কৃষকরা জমিতে নামতে চায়না এই বোতলের ভয়ে।

টাঙ্গুয়ার হাওরপাড়ের বাসিন্দা ও পরিবেশ কর্মী এন্ড্রো সলোমার বলেন, তাহিরপুরে যে পর্যটকরা আসছেন তারা প্লাস্টিক দূষণের সাথে জড়িত। হাউস বোট কর্তৃপক্ষও যথাযথভাবে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রতিপালন করছেন না। এভাবে চলতে থাকলে হাওরের পরিবেশে-প্রতিবেশ বিপর্যয়ের মুখে পড়বে।
এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, শীঘ্রই ট্যাকেরঘাট এলাকায় প্লাস্টিক বর্জ্য অপসারণে অভিযান পরিচালনা করা হবে। পর্যটন এলাকায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে জেলা প্রশাসন জনসচেতনতামূলক কাজ অব্যাহত রাখবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি