সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল

একাধিক হোটেল ও রেস্তোরাঁকে জরিমানা

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ১০:৫১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ১০:৫১:৩৫ অপরাহ্ন
একাধিক হোটেল ও রেস্তোরাঁকে জরিমানা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলায় হোটেল ও রেস্তোরাঁতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহ¯পতিবার (২০ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে একাধিক হোটেল ও রেস্তোরাঁকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টের বিচারিক দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। জানা যায়, শহরের অধিকাংশ হোটেল ও রেস্তোরাঁয় ভোক্তা কর্তৃক সম্পূর্ণভাবে গ্রহণ না করা ‘উচ্ছিষ্ট’ বা বেঁচে যাওয়া ভাত পুনরায় সংরক্ষণ করে একাধিকবার নতুন গ্রাহকদের কাছে পরিবেশন করা হচ্ছিল। এই ধরনের বাসি খাবার পরিবেশন সরাসরি ভোক্তার স্বাস্থ্য ও জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই কর্মকা-ের দায়ে, মোবাইল কোর্ট পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় একাধিক রেস্তোরাঁকে অর্থদ- প্রদান করা হয়। পাশাপাশি, ভবিষ্যতে এই ধরনের অনিয়ম করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট রেস্তোরাঁ মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযানে জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা

এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা