সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

স্থানীয়দের পরামর্শ নিয়ে টাঙ্গুয়ার হাওর রক্ষায় কাজ করবো : পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ১০:৫৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৮:১০:২৯ পূর্বাহ্ন
স্থানীয়দের পরামর্শ নিয়ে টাঙ্গুয়ার হাওর রক্ষায় কাজ করবো : পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক
স্টাফ রিপোর্টার ::
যারা চোখের সামনে অনিয়ম করছে, লাভের অংশ নিয়ে যাচ্ছে আর দুর্ভোগে ফেলে যাচ্ছে তাদেরকে থামাতে বলেছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি। টাঙ্গুয়ার হাওরপাড়ের বাসিন্দাদের উদ্দেশে কথাগুলো বলেন। ড. মো. কামরুজ্জামান আরও বলেন, এরপরও যদি তারা না মানে, তাদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনকে জানান, প্রশাসন ব্যবস্থা নিবে। টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওর রক্ষা বিধান রাখা হয়েছে গেজেটে। অনিয়ম করলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। টাঙ্গুয়ার হাওর জলাভূমি বাস্তুতন্ত্র প্রকল্পের কমিউনিটিভিত্তিক ব্যবস্থাপনার আওতায় জলাভূমি সম্পদের বিচক্ষণ ব্যবহার সংক্রান্ত পরামর্শ সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি কথাগুলো বলেন। বৃহস্পতিবার সকালে তাহিরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি আরও বলেন, টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওর রক্ষায় আমরা জোরালোভাবে কাজ করবো। আপনারা বুঝতে পেরেছেন যে টাঙ্গুয়ার হাওর নষ্ট হয়ে গেছে, তাই এখন আপনারাই পরামর্শ দিবেন কিভাবে আগের অবস্থায় নেয়া যায়। পরিবেশ বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক সভাপতিত্ব করেন। সভায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি আরও বলেন, হাওরপাড়ের বাসিন্দাগণ তাদের ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখতে সবার আগেই এগিয়ে আসবেন। আপনাদের পরামর্শ নিয়ে টাঙ্গুয়ার হাওর রক্ষায় এগিয়ে যাবো। নিজেদের এলাকায় এসে বাইরের মানুষজন জীবন জীবিকা, প্রকৃতি, পরিবেশ হুমকির মুখে ফেলে দিচ্ছে তার জন্য আপনারা যারা স্থানীয় বাসিন্দা আছেন তারা সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তুলুন। সভায় পরিবেশ বিভাগ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, টাঙ্গুয়ার হাওরপাড়ের বাসিন্দা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী