সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

হামলাকারীদের শাস্তির দাবিতে কলাইয়া গ্রামে মানববন্ধন

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ১০:৫৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ১০:৫৬:৫৭ অপরাহ্ন
হামলাকারীদের শাস্তির দাবিতে কলাইয়া গ্রামে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের কলাইয়া গ্রামে মন্দিরে প্রসাদ বিতরণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কলাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে শুরু হওয়া তর্ক-বিতর্ক পরে বাড়িঘরে হামলায় রূপ নেয়। এতে আহতরা হলেন শিক্ষার্থী অনিক দাস (১৮), কিলটন দাস (২০), শংকর দাস (৩৫), সত্যা রানী দাস (৪০) ও বীণা রানী দাস (৪০)। এর মধ্যে অনিক ও কিলটনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনার বিচার ও হামলাকারীদের শাস্তির দাবিতে আহতদের স্বজনরা মানববন্ধন করেন। মানববন্ধনে গ্রামের বাসিন্দা বিষু দাস, রমজান মিয়া, সুশীল দাসসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা জানান, সোমবার রাতে মন্দিরে প্রসাদ বিতরণের সময় অনিক দাস ও বিশাল দাসের মধ্যে সামান্য তর্কের জেরে পরদিন বিকেলে অভিযুক্ত বিদ্যুৎ পাল (৪০) ও বিশাল পাল (১৮) বিদ্যালয়ের সামনে অনিক ও কিলটনকে তাড়া করেন। পরে তারা অনিক দাসের বাড়িতে হামলা চালিয়ে দরজা-জানালা ভাঙচুর করেন। বক্তারা আরও বলেন, আমাদের গ্রামে আগে কখনো এমন ঘটনা ঘটেনি। সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা জরুরি। সংগীতশিল্পী মানিক রঞ্জন তালুকদার জানান, অনিক ও ছোটনের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে; যেকোনো সময় আবারও হামলার আশঙ্কা রয়েছে। গ্রামের বাসিন্দা দীপক দাস বলেন, হিন্দু-মুসলমান মিলেমিশে আমাদের গ্রাম। কিন্তু কয়েকজন দাঙ্গাবাজ গ্রামের শান্তি নষ্ট করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। অভিযোগের বিষয়ে বিশাল পালের বাবা সুবল পাল বলেন, যা হয়েছে, সেটা আইনেই দেখা হবে। আমাদের যা হওয়ার তাই হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ