সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সীমান্তে সাড়ে ১৯ লাখ রুপিসহ যুবক আটক

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৪ ০১:৫৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৪ ০১:৫৬:৫৩ পূর্বাহ্ন
সীমান্তে সাড়ে ১৯ লাখ রুপিসহ যুবক আটক
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার সীমান্ত এলাকায় সাড়ে ১৯ লাখ ভারতীয় রুপিসহ এক তরুণকে আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। আটক তরুণের নাম হৃদয় মিয়া (২৫)। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের বাসিন্দা। বিজিবির বাংলাবাজার বিওপির কো¤পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ জানান, বাংলাদেশ থেকে রসুন, সুপারি, শিং, ইলিশ মাছসহ নানা পণ্য অবৈধভাবে ভারতে পাঠায় একটি চক্র। হৃদয় মিয়া চোরাচালানে জড়িত। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। পরে বিজিবি সদস্যেরা তাকে দক্ষিণ কলাউড়া গ্রাম থেকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। হৃদয়ের বরাত দিয়ে বিজিবি দাবি করেছে, পণ্য পাচারের বিষয়টি হৃদয় স্বীকার করেছেন। ওই অর্থ নিয়েই তিনি দেশে এসেছেন। এর পেছনে একটি চোরাচালান চক্র জড়িত বলে ধারণা করা হচ্ছে। এ প্রসঙ্গে বিজিবির সুবেদার আবুল বাশার আজাদ বলেন, আমাদের কাছে হৃদয় বলেছেন এসব রুপি তার নিজের। তবে স্থানীয় লোকজন বলেছেন, তিনি বাহকমাত্র। এলাকায় একটি চোরাচালান চক্র আছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সরকার পতনের পর দোয়ারাবাজার সীমান্তে চোরাচালান বেড়েছে। সীমান্তের ১২৩৪ থেকে ১২৩৬ পিলার পর্যন্ত কাঁটাতারের কোনো বেড়া নেই। এ দিক দিয়েই রাতে চোরাচালান হচ্ছে। বাংলাদেশ থেকে এ পথে রসুন, সুপারি, ইলিশ, শিং মাছসহ নানা পণ্য চোরাচালান করা হয়। অন্যদিকে ভারত থেকে আনা হয় গরু, চিনি, পেঁয়াজ, মাদকসহ অন্য পণ্য। স্থানীয় কয়েকজন ব্যক্তি এ চোরাচালানের হোতা। গত দুই দিনে সীমান্তের কলাউড়া এলাকায় ভারতে পাচারের চেষ্টার সময় ৪ টন রসুন, ৪ টন সুপারি ও ২ টন শিং মাছ এবং ঘিলাচড়া এলাকা থেকে ২৭৫ কেজি ইলিশ জব্দ করা হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আটক ওই তরুণের বিরুদ্ধে থানায় মামলা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী