সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

টাস্কফোর্স অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৪:৫৮:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৪:৫৮:০০ পূর্বাহ্ন
টাস্কফোর্স অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিনচালিত নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮শ টাকা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সুনামগঞ্জ সদর উপজেলার আওতাধীন মঈনপুর নামক এলাকার পরিত্যক্ত বাড়ি এবং সুরমা নদীতে পরিত্যক্ত নৌকা হতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় একটি ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ ১২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি-পিস এবং ১৯৫ পিস কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮শ টাকা। উক্ত অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী ও ২৮ বিজিবি’র নায়েব সুবেদার মো. রফিকুল ইসলামসহ ১৯ জন বিজিবি এবং ৪ জন পুলিশ সদস্যসহ সর্বমোট ২৪ জন অংশগ্রহণ করেন। এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের সাথে সাথে নৌপথেও অব্যাহত থাকবে। আটককৃত ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ ভারতীয় শাড়ি, থ্রি-পিস এবং কসমেটিক্স সামগ্রী শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স