সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ২৮ অসচ্ছল রোগীর চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৫:০০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৫:০০:৩৬ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ২৮ অসচ্ছল রোগীর চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুনামগঞ্জের ইকবালনগরে অবস্থিত ভার্ড চক্ষু হাসপাতালে ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশন-এর অর্থায়নে “দৃষ্টি প্রকল্প”-এর অধীনে ২৮ জন অসচ্ছল ও দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন স¤পন্ন হয়েছে। হাসপাতালের অভিজ্ঞ সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. বি. কে. এম. সানোয়ার উন্নত প্রযুক্তিতে লেন্স প্রতিস্থাপনের মাধ্যমে সফলভাবে সকল রোগীর অপারেশন স¤পন্ন করেন। অপারেশনের পর রোগীরা স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন। রোগীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ। তিনি বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক সমাজসেবামূলক কার্যক্রম, বিশেষ করে ছানি রোগীদের চিকিৎসা সেবা এবং ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। ডাচ্-বাংলা ব্যাংকের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবুল কাশেম মো. শিরিন স্যারের আন্তরিক সহায়তার কারণে মানবকল্যাণমূলক এসব কার্যক্রম সুনামগঞ্জেও সফলভাবে পরিচালিত হচ্ছে। অপারেশনপ্রাপ্ত রোগী ও তাদের অভিভাবকরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ভার্ড আই কেয়ার সার্ভিস (ভার্ড-ইসিএস) ও ডাচ্-বাংলা ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন