সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা
হামলার আশঙ্কা

শাহ আরেফিন (রহ.)-এর আস্তানায় গানবাজনা নিষিদ্ধ

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৪ ০২:০০:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৪ ০২:০০:৪৩ পূর্বাহ্ন
শাহ আরেফিন (রহ.)-এর আস্তানায় গানবাজনা নিষিদ্ধ
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী লাউড়েরগড় এলাকার শাহ আরেফিনের (রহ.)-এর আস্তানায় হামলার আশঙ্কায় গানবাজনা নিষিদ্ধ করা হয়েছে। গত বৃহস্পতিবার আস্তানা এলাকায় এ-সংক্রান্ত একটি ব্যানার টাঙিয়েছে আস্তানা পরিচালনা কমিটি। ওই ব্যানারে বলা হয়েছে, আস্তানা এলাকায় এখন থেকে সব ধরনের গানবাজনা, মাদকসেবন, সাপ্তাহিক ওরসসহ অসামাজিক কার্যকলাপ বন্ধ থাকবে। এ ব্যাপারে শাহ আরেফিন (রহ.) আস্তানা কমিটির সদস্যসচিব আলম সাব্বির জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় মাজার ও আস্তানায় হামলার ঘটনা ঘটেছে। শাহ আরেফিন (রহ.) আস্তানা নিয়েও এলাকায় নানা কথাবার্তা হচ্ছে। কেউ কেউ উসকানিমূলক কথাবার্তা বলছেন। এসব কারণে সতর্কতার অংশ হিসেবে উপজেলা প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, আমরা বলছি, এখানে কোনো মাজার নেই। যুগ যুগ ধরে ওলি-আউলিয়াদের মাজার-আস্তানায় আল্লাহ ও রাসুলের শানে জিকির-আসগার হচ্ছে। বাউল-ফকিরেরা গানবাজনা করছেন। সবই দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। তবে গানবাজনার আড়ালে মাদকসেবনসহ যেকোনো অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমরা আগেও সোচ্চার ছিলাম, এখনো আছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স